২৫ বছর ধরে বলিউড কাঁপাচ্ছেন কিং খান শাহরুখ খান। ছবিতে তার উপস্থিতি সে ছবির বাণিজ্যিক সাফল্যের মূল চাবিকাঠি। তাই তিনিই বলিউড বাদশা। তবে ক্যামেরায় সামনে রোমান্টিক হিরো শাহরুখকে যতটাই সাবলীল, ব্যক্তিগত জীবনে নাকি তিনি ততটাই লাজুক, রক্ষণশীল মনের মানুষ। আর এ কথাই সম্প্রতি তিনি নিজেই স্বীকার করলেন।
সম্প্রতি এক সাক্ষাতকারে বলিউড বাদশা বলেন, তিনি তার সন্তানদের সঙ্গে বন্ধুর মতো মেলামেশা করেন। কিন্তু এখনও তার সন্তানদের সঙ্গে যৌনতা নিয়ে আলোচনা করতে অস্বস্তিবোধ করেন এবং ভয় পান। এমনকী তিনি মনে করেন, নিজের জড়তার কারণে খোলাখুলি এ বিষয় তাদের শিক্ষার পাঠও দিতে পারবেন না।

এরই সঙ্গে শাহরুখ জানান, তার সন্তানরা এ বিষয়ে তার থেকে অনেক বেশি শিক্ষিত এবং সচেতন। তাই কোনও ভুল পদক্ষেপ তারা কখনওই নেবে না। এ প্রসঙ্গে উদাহরণ দিতে গিয়ে শাহরুখ বলেন, কোনও প্রাপ্তবয়স্কদের ছবি হলেও শাহরুখ তার সন্তানদের সঙ্গেই বসে দেখেন। সে সময় শাহরুখ উপলব্ধি করেছেন তার সন্তানরা তার থেকে অনেক বেশি জানেন।
তিনি মনে করেন কোনো বিষয়ে না জানাটা কোনও অপরাধ নয়। শাহরুখ ও গৌরি দম্পতির দুই ছেলে ও এক মেয়ে।
বর্তমানে শাহরুখ ‘রইস’ নিয়ে ব্যস্ত থাকলেও আজ মুক্তি পেয়েছে শাহরুখ খান ও আলিয়া ভাটের প্রথম জুটিবদ্ধ ছবি ডিয়ার ‘জিন্দেগী’।









