চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উবারকে বিআরটিএ’র নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
1:07 অপরাহ্ন 25, নভেম্বর 2016
in বাংলাদেশ
A A
রাইড শেয়ারিং নীতিমালা

চালু হতে না হতেই নিষেধাজ্ঞার কবলে পড়লো বাংলাদেশে চালু হওয়া ব্যতিক্রমী  ট্যাক্সি সেবা উবার। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা জারি করেছে বিআরটিএ। একই সঙ্গে এই সেবাকে ‘অবৈধ’ ঘোষণা করেছেন তারা।

বিআরটিএর অনুমোদন ছাড়া এই ট্যাক্সিসেবা পরিচালনা করা শাস্তিযোগ্য অপরাধ বলেও জানিয়েছেন তারা।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. নুরুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, বিআরটিএ একটি সরকারি প্রতিষ্ঠান। এদের অনেক নীয়ম নীতি রয়েছে। একটা গাইড লাইন অনুযায়ী আমাদের চলতে হয়। নতুন কোন সেবা চালু করতে হলে প্রোপার অথরিটির মাধ্যমে তা করতে হবে। সরকারের অনুমোদন ব্যতিরেকে অবৈধভাবেতো কোন কিছু চলতে পারে না। অনলাইনের ট্যাক্সিসেবা ‘উবার’ সরকারের অনুমোদন নেয়নি। তাই আজ বিজ্ঞপ্তির মাধ্যমে তা বন্ধ করতে বলা হয়েছে।

brta

‘উবার’কে সেবা প্রদানে বিরত হতে বলে বিআরটিএ তাদের এক লিখিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ট্যাক্সিক্যাব পরিচালনা হয়ে থাকে ট্যাক্সিক্যাব সার্ভিস গাইডলাইন-২০১০ অনুযায়ী। কোনো কোম্পানি ট্যাক্সিক্যাব পরিচালনা করলে তাকে অবশ্যই বিআরটির মাধ্যমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অনুমতি নিতে হবে। ভাড়ায়চালিত রেন্ট এ কার হিসেবে পরিচালিত মোটরকার ও মাইক্রোবাস পৃথক সিরিজে (প/ছ) রেজিস্ট্রেশন গ্রহণ করতে হয়। এছাড়া মোটরযান বিধিমালা, ১৯৪০ এর বিধি -১৬২-এ মোতাবেক ভাড়ায় চালিত প্রতিটি মোটরকার ও মাইক্রোবাসের পৃথক রঙ (কালো বডি ও হলুদ টপ) থাকা এবং মোটরযান অধ্যাদেশ ১৯৯৩ এর ৫১ ধারা মোতাবেক প্রয়োজনীয় রুট পারমিট গ্রহণ বাধ্যতামূলক। অনলাইনভিক্তিক ট্যাক্সি সার্ভিস উবার সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত হচ্ছে, যা মোটরযান আইন ও বিধির পরিপন্থী। এ ধরনের বেআইনি কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট উবার মালিক ও চালকদের অনুরোধ জানানো হচ্ছে। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির পরিচালক মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে  এসব কথা জানানো হয়।

গত ২২ নভেম্বর দেশে চালু হয় স্মার্টফোন অ‌্যাপভিত্তিক ট‌্যাক্সি সেবা ‘উবার’ । টেলিকম কোম্পানি গ্রামীণফোনের সঙ্গে মিলে বাংলাদেশের জন‌্য তাদের অ‌্যাপ চালু করেছে উবার।

এই ট্যাক্সি সেবাটিকে ব্যতিক্রমী বলা হচ্ছে কারণ, এ সেবার জন্য উবারের নিজস্ব কোনো ট্যাক্সি নেই।  ব্যক্তিগত গাড়ি আছে এমন যে কেউ অ‌্যাপ ডাউনলোড করে নিবন্ধনের মাধ‌্যমে উবারের চালক হয়ে যেতে পারেন। একই অ‌্যাপ ব‌্যবহার করে সেবা পাবেন যাত্রীরা।

বাংলাদেশে অ্যাপটি চালু হওয়ার পর জনগণের কাছে বেশ ইতিবাচক সাড়া পায় উবার।

Tags: উবার
Previous Post

নাটোরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

Next Post

শাহরুখ সন্তানদের সঙ্গে যে কথা বলতে ভয় পান

Next Post

শাহরুখ সন্তানদের সঙ্গে যে কথা বলতে ভয় পান

টসে হেরে ব্যাটিংয়ে রাজশাহী কিংস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT