চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে রাজিবের স্বপ্নপূরণ

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
4:30 অপরাহ্ন 15, জুন 2017
in বাংলাদেশ
A A
রাজীবের ইচ্ছে পূরণ

শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে মাস্টার্স পাস করেছেন রাজবাড়ীর মশিউল আযম রাজিব। সম্প্রতি নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ডাক বিভাগে পোস্টাল অপারেটর পদে। অদম্য রাজিবের সারা জীবনের স্বপ্ন যেনো এখন হাতের মুঠোয়।

তবে, শুনতে যতোটা সহজ মনে হচ্ছে রাজিবের চলার পথটা ততোটা সহজ ছিলো না। ২০০৫ সালে নবম শ্রেণিতে পড়ার সময় বাবাকে হারানোর পর বড় ভাইয়ের উপার্জনের ওপর ভর করে চলা ৬ জনের সংসারে রাজিবের পড়াশুনা প্রায় বন্ধ হওয়ার উপক্রোম। তারপরও প্রবল ইচ্ছে শক্তি এবং পরিবারের সমর্থনে পড়াশুনা চালিয়ে যাওয়া।

এরপরের গল্পটা ভিন্ন! একের পর এক চাকুরির পরীক্ষা দিয়ে হতাশ হয়ে পড়েছিলেন রাজিব। শেষ, ডাক বিভাগের পোস্টাল অপারেটর পদে লিখিত পরীক্ষায় পাস করেন।

ভাগ্য বিড়ম্বিত রাজিব একদিন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের একটি ফেসবুক পোস্টের কমেন্ট অপশনে চাকুরি চেয়ে কমেন্ট করেন। এরপরই  প্রতিমন্ত্রীর পক্ষ থেকে তার একান্ত সহকারী জয়দেব নন্দী যোগাযোগ করেন রাজিবের সঙ্গে। মেলে চাকুরির আশ্বাস। আশ্বাসেই থেমে থাকেনি, আজ রাজিবের হাতে পৌঁছে বাংলাদেশ ডাক বিভাগে পোস্টাল অপারেটর পদে নিয়োগের নিয়োগপত্র।

চ্যানেল আই অনলাইনের পক্ষ থেকে মশিউল আযম রাজিবের সঙ্গে যোগাযোগ করা হলে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন: ‘আমার জীবনের সব থেকে বড় ও আমার মা এবং ভাইয়ের ইচ্ছা পূরণ হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হলিমের সহযোগিতায় আমার জীবনের সব থেকে বড় ইচ্ছা পূরণ হয়েছে। আমার মতো অসহায় এক প্রতিবন্ধীর বাংলাদেশ ডাকবিভাগে একটা চাকরি দিয়ে সাহায্য করেছেন।আল্লাহ যেন আপনার সারা জীবন ভালো রাখেন এই দোয়া করব।’

এ প্রসঙ্গে বৃহস্পতিবার তারানা হালিম তার ফেসবুক ভেরিফাইড পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন।

তার স্ট্যাটাসে তিনি লিখেছেন: আমার ফেসবুক পেজে শারীরিক প্রতিবন্ধী এক ভাই চাকরী চেয়েছিলেন। ছেলেটির দুটি পা অচল। দারিদ্র্যের কারণে হুইল চেয়ার কেনা হয়নি কোনো দিন। পথ চলতে হয় হামাগুড়ি দিয়ে। তাই বলে শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমাতে পারেনি। অদম্য ইচ্ছাশক্তির ওপর ভর করে স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে মাস্টার্স পাস করেছেন।

ছেলেটির বাবা নাই, তার পরিবার চালানোরও কেউ নাই। পদ্মার গর্ভে বিলীন হয়েছে তার বাড়ি। তার চাকরিটা দিতে পেরেছি। এই একটি চাকরী তাকে জীবনে বেঁচে থাকার নতুন অর্থ এনে দেবে বলে আমি বিশ্বাস করি। নতুন স্বপ্ন দেখার মনোবল দেবে। তার এই ছোট্ট ইচ্ছে পূরণ করতে পেরে আমার খুব ভাল লাগছে। সেই সাথে মনের মাঝে কষ্টের কাঁটাও খচ খচ করছে- যাদের জন্য বলার কেউ নাই, তাদের সবার জন্য যদি কিছু করতে পারতাম!

Tags: প্রতিবন্ধী
Previous Post

বিমানে কাতার যাচ্ছে ৪ হাজার গরু

Next Post

ব্যাটিং উইকেটে ব্যাটিংয়ে অস্বস্তি

Next Post

ব্যাটিং উইকেটে ব্যাটিংয়ে অস্বস্তি

ঈদে ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামালে ব্যবস্থা নেবে পুলিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT