চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানে কাতার যাচ্ছে ৪ হাজার গরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:08 অপরাহ্ন 15, জুন 2017
in অদ্ভুতুড়ে, আন্তর্জাতিক
A A
কাতার-গরু

দুধের চাহিদা মেটাতে কাতার পর্যন্ত জরুরি ফ্লাইটে ৪ হাজার হোলস্টেইন জাতের গরু নেয়ার পরিকল্পনা করেছেন দেশটির এক ব্যবসায়ী। কাতারের ওপর সৌদি আরবসহ প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর চাপিয়ে দেয়া নিষেধাজ্ঞায় দেশটিতে দুধের সরবরাহে যেন ঘাটতি না হয় সেজন্যই এ পরিকল্পনা।

বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে জরুরি ভিত্তিতে মালপত্র, ওষুধ এক দেশ থেকে আরেক দেশে বিমানযোগে সরবরাহ করা হয়। কিন্তু আকাশপথে জরুরিভাবে এত বেশি সংখ্যক গরু পরিবহন এটাই প্রথম বলে জানিয়েছে গার্ডিয়ান।

কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চ্ছিন্নকারী প্রতিবেশী সৌদি, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমাও কাতারের জন্য বন্ধ রেখেছে। সেসব দেশ থেকে খাদ্যদ্রব্যসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীও আমদানি বন্ধ রয়েছে কাতারে।

কাতার চেম্বার নিশ্চিত করেছে এক বছরের জন্য যথেষ্ট খাদ্য দেশে মজুদ আছে। তবে দুধের মতো খাদ্যদ্রব্যের চাহিদা মেটাতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুধের মোট চাহিদার মাত্র ৩০ শতাংশ কাতারে উৎপাদিত হয়। বাকিটা আমদানির মাধ্যমে। এতদিন পর্যন্ত দেশটি এর বেশিরভাগ দুধের চাহিদা মেটাত সৌদি আরব থেকে আমদানি করার মাধ্যমে। সেই পথ বন্ধ হয়ে যাওয়ার পর কাতারের বাজারে আপাতত পাওয়া আমদানিকৃত দুধ সব তুরস্কের।

কিন্তু এতেও মোট চাহিদা পূরণ না হওয়ায় এবার দুধ নয়, সরাসরি দুধেল গাভীই আনার সিদ্ধান্ত নেয়া হলো।

পাওয়ার ইন্টারন্যাশনাল হোল্ডিং নামক প্রতিষ্ঠানের চেয়ারম্যান মৌতাজ আল খাইয়াত ব্লুমবার্গ নিউজকে এ পরিকল্পনার কথা জানান। তিনিই গরুগুলো আনার ব্যবস্থা করছেন। কাতার

আল খাইয়াত বলেন, দোহার কাছে সদ্য নির্মিত নিজের ডেইরি ফার্মের জন্য শুরুতে জাহাজে করে গরুগুলো আনার কথা ছিল তার। তখন ধীরে ধীরে কয়েক দফায় আসত সেগুলো। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে দুধ সরবরাহের প্রয়োজনীয়তা বেড়ে যাওয়ায় দ্রুত দুধের ব্যবস্থা করার জন্য প্লেনে করে গরু আনার পদক্ষেপ নিচ্ছেন তিনি।

গরুগুলো অস্টেলিয়া এবং যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে কিনে রাখা হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী আল খাইয়াত। এতগুলো গবাদিপশু আনতে ৬০টির বেশি ফ্লাইট লাগবে বলে ধারণা করছেন তিনি।

Tags: কাতার
Previous Post

কর্তব্যরত অবস্থায় ৯ বছরে পুলিশের ৬৪৯ সদস্য নিহত

Next Post

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে রাজিবের স্বপ্নপূরণ

Next Post
রাজীবের ইচ্ছে পূরণ

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে রাজিবের স্বপ্নপূরণ

ব্যাটিং উইকেটে ব্যাটিংয়ে অস্বস্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT