চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব আর অপুকে নিয়ে বুবলী কী বলেন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:27 অপরাহ্ন 10, এপ্রিল 2017
in বিনোদন
A A
অপু বিশ্বাস, শাকিব খান ও বুবলী
(ছবি : সংগৃহীত)

অপু বিশ্বাস, শাকিব খান ও বুবলী (ছবি : সংগৃহীত)

পাঠক আর দর্শক—সবার দৃষ্টি এখন চিত্রনায়িকা বুবলীর দিকে। আজ সোমবার চ্যানেল আই অনলাইন ও প্রথম আলো প্রত্রিকায় প্রকাশিত হয়, ‘বুবলীর সঙ্গে শাকিব খান আবার অভিনয় করছেন’। এই খবর দেখে তেলে–বেগুনে ক্ষেপে যান চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি সিদ্ধান্ত নেন, আজই সব কিছু প্রকাশ করবেন।

অপু বিশ্বাস নয়, শাকিব খানের সঙ্গে এখন নিয়মিত অভিনয় করছেন বুবলী। অপুর রাগ তো হওয়াই কথা! এত সহজে কেউ নিজের পোক্ত আসন ছেড়ে দিতে চায়?

শাকিব খান আর বুবলীর শুরুটা হয় ​‘বসগিরি’ ছবি দিয়ে। বিশাল হিট। প্রযোজকেরা ভরসা পেলেন। এরপর ‘শুটার’ আর ‘অহংকার’ নামে আরও দুটি ছবিতে অভিনয় করেন এই জুটি। গতকাল রোববার এই জুটিকে নিয়ে আরেকটি ছবি তৈরির সিদ্ধান্ত হয়েছে। ছবির নাম ‘রংবাজ’। এবার ঈদেই মুক্তি পাবে ছবিটি।

যাকে নিয়ে ঘটনার সূত্রপাত, এত কিছুর পর সেই বুবলী কী বলবেন? বুবলী বললেন, ‘প্লিজ, এ বিষয়ে কোনো কথা বলতে চাই না।’

আজ সোমবার বিকালে বেসরকারি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে অপু বিশ্বাস ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে হাজির হন। সেখানে তিনি বুবলীর সঙ্গে ঝগড়ার কথা স্বীকার করেন। এরপর বলেন, ‘সে দিনের সেই ঘটনার জন্য আমি বুবলীর কাছে ক্ষমা চাই। বুবলী ও শাকিব এভাবে চলুক, এটা আমি চাইনি।’

এই অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন, শাকিবকে বিয়ে করে নিজের নাম পাল্টে রাখেন অপু ইসলাম খান। ২০০৮ সালে ১৮ এপ্রিল তাঁদের বিয়ে হয়। শাকিবের ঢাকার বাসায় এ বিয়ে হয়। দুই পরিবারের কাছের লোকজন এই বিয়েতে উপস্থিত ছিলেন। শাকিবের ভালো ও তার কেরিয়ারের কথা বিবেচনা করে এত দিন বিষয়টি গোপন রেখেছেন অপু।

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার এই ক্লিনিকে তাদের সন্তানের জন্ম হয়। শাকিব খান আর অপু বিশ্বাসের ছেলের আব্রাহাম খান জয়ের বয়স এখন ছয় মাস।

Tags: অপু বিশ্বাসবুবলীশাকিব খান
Previous Post

সন্তানের স্বীকৃতি পেয়েই খুশি অপু বিশ্বাস

Next Post

কথা আর গানে উদ্যোক্তাদের জমজমাট মিলনমেলা

Next Post

কথা আর গানে উদ্যোক্তাদের জমজমাট মিলনমেলা

প্রধানমন্ত্রীর ভারত সফর থেকে প্রাপ্তি-অপ্রাপ্তি কী?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT