চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের দলে বিপিএল খেলবেন সাকিব?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:41 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2024
in ক্রিকেট
A A
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও ক্রিকেটার সাকিব আল হাসান একসঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমার নায়ক শাকিব খান ও ক্রিকেটার সাকিব আল হাসান একসঙ্গে হয়েছেন আরও আগেই। রিমার্ক-হারল্যান নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক চিত্রতারকা শাকিব আর শুভেচ্ছাদূত ক্রিকেট তারকা সাকিব। আবারও কি তাদের দেখা যাবে জুটিবদ্ধ হতে? বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে শাকিবের দলে সাকিবের খেলার সম্ভাবনা কতটুকু সেটি জানা গেল এবার।

শাকিব খানের প্রসাধনী ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান ঢাকার ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী। শনিবার মিরপুরের বিসিবি কার্যালয়ে সভাপতি ফারুক আহমেদের সঙ্গে হয় হারল্যান কর্তৃপক্ষের আলোচনা পর্ব।

পরে সংবাদমাধ্যমকে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক চিত্রনায়ক ইমন বলেন জানান শাকিবের দলে সাকিব আল হাসানের খেলার সম্ভাবনা কতটা।

‘আমাদের দলে কারা কারা অন্তর্ভূক্ত হবে তা এ মুহুর্তে বলতে পারছি না। যদি আমরা দলটা পেয়ে যাই তাহলে অনেক কিছু জানতে পারব। সাকিব আল হাসান তো ক্রিকেটের অনেক বড় ব্র্যান্ড। উনার কারো সঙ্গে কন্ট্রাক্ট আছে কিনা এগুলো এ মুহুর্তে বলতে পারছি না। সময় গেলেই এটা জানা যাবে।’

বিসিবি প্রধানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে ইমন বলেন, ‘সামনে বিপিএল। আমরা আজ বিসিবিতে সাক্ষাৎকার দিতে এসেছিলাম। বোর্ড সভাপতি ও সদস্যদের সঙ্গে ইন্টারভিউ সেশন ছিল। আমরা ইতিবাচক কিছু আশা করছি। বিসিবি যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা মেনে নেবো। অনেক নিয়ম-কানুন রয়েছে। সেগুলো সম্পর্কে জেনেছি আমরা। আমাদের মোটিভ কী কেন এসেছি ক্রিকেটে সব বিস্তারিত জানিয়েছি। আমরা আশা করতে পারি (দল পাওয়ার ব্যাপারে)। আমরা অপেক্ষা করছি বিসিবি সিদ্ধানের ওপর। তারা যে সিদ্ধান্ত নেবে আমরা সেভাবেই আগাবো।’

বিপিএল শুরুর সম্ভাব্য তারিখ ২৭ ডিসেম্বর। চলতি মাসেই হওয়ার কথা প্লেয়ার্স ড্রাফট।

Tags: ফ্র্যাঞ্চাইজিবিপিএললিড স্পোর্টসশাকিব খানসাকিব আল হাসান
Previous Post

যুক্তরাষ্ট্রের ২১ বছরের খরা ঘোচানো, নাকি ইতালির প্রথম শিরোপা

Next Post

আমিরাতে ক্ষমা পাওয়া ৫৭ বাংলাদেশির কয়েকজন দেশে ফিরছেন

Next Post
বাংলাদেশি শ্রমিকরা সমাবেশে অংশগ্রহণ করছে, পতাকা ও প্ল্যাকার্ড হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

আমিরাতে ক্ষমা পাওয়া ৫৭ বাংলাদেশির কয়েকজন দেশে ফিরছেন

বাংলাদেশের সংসদ ভবন, আধুনিক স্থাপত্যশৈলী, শান্ত পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবিধান সংশোধন করে কি ভবিষ্যত স্বৈরতন্ত্র ঠেকানো সম্ভব?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT