চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাইনপুকুর ছেড়ে আবাহনীতে মাশরাফী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:15 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2018
in স্পোর্টস
A A

লটারি ভাগ্য জিতে প্রথম ‍সুযোগেই শাইনপুকুর ক্রিকেট ক্লাব কর্তৃপক্ষ লুফে নেয় মাশরাফীকে। ঢাকা প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফটের সেদিনই গুঞ্জন ছিল দল বদলাতে পারেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। সেটাই সত্যি হল। প্রথম বিভাগ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ারে আসা দলটি ছেড়ে মাশরাফী নাম লিখিয়েছেন আবাহনীতে।

প্লেয়ার বাই চয়েজ পদ্ধতির দলবদলে এমন সুযোগ রেখেছিল লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম)। রোববার তারা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে মাশরাফী ও আরও দুই ক্রিকেটার দল বদলেছেন।

ড্রাফটে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিতে যাওয়া এনামুল হক বিজয়ের ঠিকানা হয়েছে মাশরাফীর দলে। আর আবাহনী ছেড়ে খেলাঘরে গেছেন হাসান মাহমুদ।

সিসিডিএমের নিয়ম হচ্ছে, লিগ শুরুর আগ পর্যন্ত খেলোয়াড় ও ক্লাবের সমঝোতায় প্রতিটি দল একজন খেলোয়াড় ছাড়তে পারে, দুজন খেলোয়াড় নিতে পারে। আবাহনী ও শাইনপুকুর দুটিই বেক্সিমকো ফার্মার মালিকানাধীন ক্লাব। অদল-বদলও হয়েছে নিয়ম মেনেই।

মূর্তিকারিগর

সোমবার বিকেএসপিতে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ। এর আগে রোববার মিরপুরের একাডেমি মাঠে ১২টি দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ওমরাহ করতে যাওয়ায় ছিলেন না মাশরাফী।

Tags: মাশরাফী বিন মোর্ত্তজা
Previous Post

বিএনপি, জামাত ও পাকিস্তান একই বৃন্তের ৩টি ফুল: তুরিন আফরোজ

Next Post

সুরঞ্জিত সেনগুপ্তের প্রথম মৃত্যুবার্ষিকী সোমবার

Next Post

সুরঞ্জিত সেনগুপ্তের প্রথম মৃত্যুবার্ষিকী সোমবার

ফাইল ছবি

দেশে আর অগ্নি ও বোমা সন্ত্রাস হতে দেব না: ডিএমপি কমিশনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT