চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে আর অগ্নি ও বোমা সন্ত্রাস হতে দেব না: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:40 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2018
in অপরাধ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশে আর কোন অগ্নি ও বোমা সন্ত্রাস হতে দেবেন না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি বলেছেন ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায় নিয়ে জনসাধারণ আতঙ্কিত হবেন না, জনজীবন স্বাভাবিক থাকবে।

রোববার বিকেলে বাংলা একাডেমির অমর একুশে বইমেলা পরিদর্শন শেষে সোহওয়ার্দী উদ্যানে ডিএমপি কন্ট্রোলরুমে এক বিফ্রিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, ৩০ জানুয়ারি পুলিশের প্রিজন ভ্যানে হামলা ও আসন্ন ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে কোন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে দেয়া হবে না। জনসাধারণদের বলতে চাই আপনারা আতঙ্কিত হবেন না। আপনাদের ও দেশের সম্পদের ক্ষতি হয় এমন কোন ঘটনা শক্ত হাতে নিয়ন্ত্রণ করা হবে। দেশের মাটিতে আর কোন অগ্নি সন্ত্রাস ও বোমা সন্ত্রাস হতে দেব না।

এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন: ‘গত মঙ্গলবার দুপুরের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালত থেকে ফেরার সময় বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছিল। তাতে বিএনপি কর্মীদের পিটুনিতে আহত হন কয়েক পুলিশ সদস্য। ওই সময় পুলিশের প্রিজনভ্যানে হামলা চালিয়ে কয়েকজন বিএনপি নেতাকে তারা ছিনিয়ে নেয়।’

‘এ ঘটনায় আমরা গণমাধ্যম ফুটেজে দেখেছি কমপক্ষে ৬’শ থেকে ৭’শ নেতাকর্মী হামলা চালায়। আমরা তদন্ত করে যাদের সম্পৃক্ততা পেয়েছি তাদের গ্রেপ্তার করছি। এখন পর্যন্ত কমপক্ষে দু’শ নেতাকর্মীকে আমরা গ্রেপ্তার করেছি।’

ডিএমপি কমিশনার বলেন: ‘অমর একুশে বই মেলা এখন প্রাণের মেলায় পরিণত হয়েছে, বই মেলা পরিদর্শনের সময় লেখক প্রকাশকদের সঙ্গে কথা হয়েছে, তারা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্বস্তি প্রকাশ করেছে। তারা জানিয়েছেন বইমেলায় নিরাপত্তাজনিত কোন শঙ্কা নেই।’

Tags: ঢাকা মহানগরপুলিশ কমিশনারবোমা সন্ত্রাসমো. আছাদুজ্জামান মিয়া
Previous Post

সুরঞ্জিত সেনগুপ্তের প্রথম মৃত্যুবার্ষিকী সোমবার

Next Post

যেখানে ড্রয়ের আনন্দ জয়ের সমান

Next Post

যেখানে ড্রয়ের আনন্দ জয়ের সমান

প্রিজনভ্যানে হামলার ঘটনায় দুইশ নেতাকর্মী গ্রেফতার: ডিএমপি কমিশনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT