চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শহীদ আলতাফ মাহমুদ পদক’ পাচ্ছেন আলী যাকের ও মফিদুল হক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:36 অপরাহ্ন 17, আগস্ট 2017
in বিনোদন
A A
আলী যাকের

আলী যাকের

এবার ‘শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পদক ২০১৭’ পাচ্ছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের ও শিল্পসমালোচক-মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক। আগামী ৩০ আগস্ট বুধবার সন্ধ্যা ৬টায় শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এই গুণীদের হাতে পদক তুলে দেওয়া হবে। আর তা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন আয়োজক শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশনের সদস্য সচিব শাওন মাহমুদ। পদকপ্রাপ্ত প্রত্যেক গুণীকে একটি সম্মাননা স্মারক, উত্তরীয় ও নগদ অর্থ প্রদান করা হবে।

শাওন মাহমুদ বলেন, ‘এর আগে সবকটি অনুষ্ঠান আমরা আয়োজন করেছি সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে। মুক্তিযুদ্ধ জাদুঘর এ পর্যন্ত কখনো তাদের মিলনায়তন ব্যবহারের জন্য কোনো বিনিময়মূল্য নেয়নি। দূরত্ব, যানজট ও দিনটি কার্যদিবস হওয়ার কারণে এবার আমরা অনুষ্ঠানটি পরিচালনার জন্য শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তন বেছে নিয়েছি। এবার দুজন গুণীজন এই পদক পাচ্ছেন। তাদের হাতে শহীদ আলতাফ মাহমুদ নামাঙ্কিত পুরস্কার অর্পণ করার গৌরব অর্জনের সুযোগ আমরা পাচ্ছি। আমরা গর্বিত।’

জানালেন, শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন এবার প্রতিষ্ঠার ১২ বছর পূর্ণ করেছে।

মফিদুল হক
মফিদুল হক

আলতাফ মাহমুদ  একজন ভাষা সৈনিক, শহীদ মুক্তিযোদ্ধা ও সুরস্রষ্টা। বাংলাদেশি সত্ত্বায় প্রথম যে গানটি স্ফুলিঙ্গছঁটা দিয়েছিল তা হলো, ‌‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’। শুধু কী ভাষা আন্দোলন? এ গানটি প্রেরণা হয়ে আছে ১৯৫৪, ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৬৬৯ ও মহান একাত্তরের মুক্তিযুদ্ধে। আর যার সুরে এ গানটি প্রাণ পায়, তিনি সুরস্রষ্টা শহীদ আলতাফ মাহমুদ। তার অসংখ্য গানগুলোর মধ্যে এ গানটি তাই ভিন্ন মাত্রা যোগ করেছে। শুধু সুর আর গানে নয়, এ মহানের কীর্তি আছে মুক্তিযুদ্ধের রণাঙ্গনেও। মুক্তিযুদ্ধে সংগঠক ও গেরিলাযোদ্ধা হিসেবে তার অবদান অনস্বীকার্য।

Tags: আলী যাকেরমফিদুল হকশহীদ আলতাফ মাহমুদ
Previous Post

হ্যাকারদের কবলে এইচবিও টিভি

Next Post

আত্মহত্যায় উৎসাহিত করা ‘ব্লু হোয়েল’ গেম নিষিদ্ধ করছে ভারত সরকার

Next Post

আত্মহত্যায় উৎসাহিত করা ‘ব্লু হোয়েল’ গেম নিষিদ্ধ করছে ভারত সরকার

মেয়র আনিসুল হক এখনো আইসিইউতে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT