লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি এখনও হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে মেয়রকে নতুন আরও কিছু ওষুধ দিয়েছেন চিকিৎসকরা। কয়েকদিনের মধ্যে তার শারীরিক অবস্থার উন্নতি হতে পারে বলে চিকিৎসকরা আশা করছেন। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল আছে বলে জানা গেছে।
গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবার লন্ডন যান আনিসুল হক। সেখানে চিকিৎসা চলার মধ্যেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে লন্ডনের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
মেয়রের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান জানান, মেয়রের এই অসুস্থতার বিষয়টি বাংলাদেশে ধরা না পড়লেও তিনি প্রায় দুই মাস যাবত একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন।









