চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরীয়তপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তলব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:37 অপরাহ্ন 01, মার্চ 2020
in - সেমি লিড, আদালত
A A
সাংবাদিককে

একটি হত্যা মামলার তিন আসামির ‘একই সময়’ স্বীকারোক্তিমূলক জবানবন্দি কিভাবে নিয়েছেন, সে বিষয়ে ব্যাখ্যা দিতে শরীয়তপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেজাম উদ্দীনকে তলব করেছে হাইকোর্ট।

আগামী ২৯ মার্চ তাকে আদালতে এসে এ ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মামলার দুই আসামির জামিন শুনানিতে রোববার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সাব্বির হামজা চৌধুরী ও রেজাউল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন (বাপ্পী)।

২০১৮ সালের ৫ জুলাই ভ্যান চালক খলিল ফকির হত্যার অভিযোগে দুই জনকে আসামি করে শরীয়তপুরের জাজিরা থানায় মামলা করা হয়। পরে এ মামলার অভিযোগপত্রে রুবেল চৌকিদার, লিটন সানি ও আলী হোসেন বেপারিকে অন্তর্ভূক্ত করার পর ১৯ জুলাই এই তিন আসামিরই স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেন শরীয়তপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেজাম উদ্দীন। পরবর্তীতে আসামী লিটন সানি ও মো. আলী হোসেন বেপারি জামিন চেয়ে হাই কোর্টে আবেদন করেন। ওই জামিন আবেদনের শুনানিতে ধরা পড়ে একই সমেয় তিন আসামির জবানবন্দি নেওয়ার বিষয়টি।

এবিষয়ে আইনজীবী রেজাউল করিম সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি নজরে আসলে আদালত শরীয়তপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেজাম উদ্দীনকে তলব করেন। একই সঙ্গে দুই আসামি সানি ও মো. আলী হোসেন বেপারিকে ৬ মাসের জামিন দিয়েছে।’

Tags: শরীয়তপুরহাইকোর্ট
Previous Post

বিশ্বের ১৪ দেশের চেয়েও বেশি কামাই রিয়াল-বার্সার

Next Post

বড় জয়ের নতুন রেকর্ড বাংলাদেশের

Next Post

বড় জয়ের নতুন রেকর্ড বাংলাদেশের

ফাইল ছবি

খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৫ এপ্রিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT