চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের ১৪ দেশের চেয়েও বেশি কামাই রিয়াল-বার্সার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:25 অপরাহ্ন 01, মার্চ 2020
in ফুটবল, স্পোর্টস
A A

সামোয়া, সলোমন আইল্যান্ড, টোঙ্গা নামের দেশগুলো মোটামুটি পরিচিত হলেও পালাউ, টুবালু, কিরিবাতির মতো কিছু দেশ যে আছে সেটা হয়ত অনেকেরই অজানা! মজার বিষয় হচ্ছে, এরকম ১৪টি দেশের বার্ষিক যা কামাই তার ঢের বেশি রোজগার করে এল ক্ল্যাসিকোতে খেলা দুদল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা! ডেলোইত্তে নামের এক হিসাবরক্ষণকারী প্রতিষ্ঠান দিয়েছে মজার তথ্যটি।

গত আর্থিক বছরে যৌথভাবে মোট ১,৫৯৮ মিলিয়ন ডলার কামিয়েছে রিয়াল ও বার্সা। যারমধ্যে বার্সার ৮৪০.৮ মিলিয়ন, আর রিয়াল আয় করেছে ৭৫৭.৫ মিলিয়ন ইউরো। বিশ্বজুড়ে এদুই ক্লাবের ৬৫০ মিলিয়ন ভক্ত-দর্শকরাই মূলত আয়ের পেছনে বড় উৎস।

মৌসুমজুড়ে দুই স্প্যানিশ জায়ান্টের খেলোয়াড়রা যে পরিমাণ অর্থ এনে দেয়, সলোমন আইল্যান্ডের ৬ লাখ ৪২ হাজার নাগরিকও সে পরিমাণ আয় করতে পারেন না। ২৮,৪০০ বর্গ কিলোমিটার আয়তনের ওশেনিয়া অঞ্চলের দেশটির গতবছরের বার্ষিক আয় ছিল ১,৩৬০ মিলিয়ন ইউরো। যা বার্সা-রিয়ালের সম্মিলিত আয় থেকে ২৩৮ মিলিয়ন কম।

পলিনেশিয়া অঞ্চলের খুবই ছোট দেশগুলোর একটি টুবালু। মাত্র ২৬ বর্গকিলোমিটারের দেশটিতে ১১ হাজারের একটু বেশি জনসংখ্যার বাস। এত জনগণ মিলে সারাবছর যা আয় করেন, এক লিওনেল মেসির আয়ই তারচেয়ে বেশি। কেবল ২০১৯ সালে বার্সা অধিনায়কের আয় ছিল ১২৭ মিলিয়ন ইউরো। যা নাউরু নামক দেশটির চেয়ে খানিকটা কম, আর টুবালুর বার্ষিক আয়ের তিনগুণেরও বেশি।

Tags: এল ক্ল্যাসিকোবার্সেলোনা-রিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

শাকিবের ‘সম্মানে’ মুক্তি পিছিয়ে যাবে অপুর ছবি!

Next Post

শরীয়তপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তলব

Next Post
সাংবাদিককে

শরীয়তপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তলব

বড় জয়ের নতুন রেকর্ড বাংলাদেশের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT