চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শপথ নিলেন চিত্রনায়িকা অঞ্জনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:55 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2022
in বিনোদন
A A
চিত্রনায়িকা অঞ্জনা শপথ গ্রহণের সময় উপস্থিত হন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে কে বসবেন, নিপুণ নাকি জায়েদ খান? এ নিয়ে চলছে বিস্তর আলোচনা সমালোচনা। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। এরইমধ্যে এবার শপথ নিলেন মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যনির্বাহী পদে নির্বাচিত চিত্রনায়িকা অঞ্জনা।

বুধবার সন্ধ্যার পর এফডিসিতে অঞ্জনাকে শপথ পাঠ করান শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। এসময় তার পাশে দেখা গেছে চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা নিপুণ, কেয়া সহ অনেককেই।

অঞ্জনাকে শপথ পাঠ করানো শেষে ইলিয়াস কাঞ্চন গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, ‘চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ি আমরা কার্যক্রম চালিয়ে যাবো। গঠনতন্ত্রের বাইরে আমাদের যাওয়ার সুযোগ নেই।’

কাঞ্চন বলেন, ‘যারা এখনও শপথ নেননি, আমি আশা করবো তারা শিগগির শপথ গ্রহণ করবেন। আমরা এখনও কার্যকরী কমিটির সভা করিনি, আশা করছি ৭ দিনের মধ্যে কার্যকরী পরিষদের সভা করবো। যারা যারা নির্বাচিত হয়েছেন, সেই সভায় সবাইকে দাওয়াত দেয়া হবে।’

নির্বাচিতদের উদ্দেশে হুঁশিয়ার উচ্চারণ করে সভাপতি বলেন, ‘সমিতিকে ইনফর্ম না করে পর পর তিনটি সভায় কারো অনুপস্থিতি যদি থাকে, তাহলে গঠনতন্ত্র অনুযায়ি সয়ংক্রিয়ভাবে তার কার্যকরী সদস্য পদ বাতিল বলে গন্য হবে।’

সাধারণ সম্পাদক পদ নিয়ে সৃষ্ট জটিলতার মধ্যে এরআগে শপথ নিয়েছিলেন ১১ জন সদস্য। তবে তাতে অংশ নেয়নি ২৮ জানুয়ারির এ নির্বাচনে জয়ী মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের কেউ-ই।

কারণ হিসেবে জানা গিয়েছিল, সাধারণ সম্পাদক পদ নিয়ে সুরাহা না হওয়া এবং জায়েদ খান তার চেয়ার ফিরে না পাওয়ায় কেউ-ই আপাতত শপথ নিতে চান না। তবে ব্যতিক্রম হিসেবে তাদের প্যানেল থেকে শপথ নিলেন অঞ্জনা।

Tags: অঞ্জনাঅভিনয়ইলিয়াস কাঞ্চনচিত্রনায়িকাজায়েদমিশালিড বিনোদনশিল্পী সমিতিসিনেমা
Previous Post

একদিন পরই করোনামুক্ত আফগানিস্তান দল

Next Post

গার্মেন্টস কর্মী তানিম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

Next Post
গণতান্ত্রিক বিচার ব্যবস্থার প্রতীক হিসেবে বিচারকের গ্লাভস ও গজল, পেছনে আইন বইয়ের স্তূপ।. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্মেন্টস কর্মী তানিম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

কুয়াকাটা সৈকতে ভেসে আসা শত শত মৃত জেলিফিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়াকাটা সৈকতে ভেসে আসছে শত শত মৃত জেলিফিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT