চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্মেন্টস কর্মী তানিম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:57 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2022
in আদালত, ঢাকা
A A
গণতান্ত্রিক বিচার ব্যবস্থার প্রতীক হিসেবে বিচারকের গ্লাভস ও গজল, পেছনে আইন বইয়ের স্তূপ।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভারের আশুলিয়ার গার্মেন্টস অপারেটর মো. তানিম হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো: গার্মেন্টস কর্মী সোহেল রানা, ফরহাদ হোসেন, মো. আশিকুর রহমান ও মো. নজরুল ইসলাম। এদের মধ্যে নজরুল ইসলাম পলাতক।

বুধবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসমত আরা এ রায় ঘোষণা করেন। রায়ে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড আদেশ দেওয়া হয়।

এছাড়া চাঁদাবাজির দায়ে অন্য একটি ধারায় আসামীদের ৫ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

২০১৭ সালের ২২ জুলাই সকাল ৯ টার দিকে নিখোঁজ হন তানিম। তিনদিন পরে তার লাশ আশুলিয়ার খাগান গ্রামের জঙ্গল থেকে উদ্ধার করে পুলিশ। বেওয়ারিশ হিসেবে পুলিশ লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরে পুলিশ বাদী হয়ে এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করে।

তানিমকে খুঁজে না পেয়ে তার স্ত্রী নূরুন্নাহার কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিহতের মা সাইদা সুলতানা অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ এনে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে আসামীদের বিরুদ্ধে একটি মামলা করেন। এ মামলা এজাহার হিসেবে রেকর্ড করার জন্য আশুলিয়া থানাকে নির্দেশ দেয় আদালত। তদন্তের সময় পুরো ঘটনা প্রকাশিত হয়। সাজাপ্রাপ্তরা তানিমের কণ্ঠ মোবাইল ফোনে ধারণ করে নিহতের মায়ের কাছে বিকাশের মাধ্যমে টাকা আদায় করে। পরে পুলিশ অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করে।

সোহেল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার কারণ এবং অংশগ্রহণকারী সবার নাম বলে দেয়। এ মামলায় ২০১৮ সালের ৫ নভেম্বর অভিযোগ গঠন করা হয়।

Tags: হত্যা মামলা
Previous Post

শপথ নিলেন চিত্রনায়িকা অঞ্জনা

Next Post

কুয়াকাটা সৈকতে ভেসে আসছে শত শত মৃত জেলিফিশ

Next Post
কুয়াকাটা সৈকতে ভেসে আসা শত শত মৃত জেলিফিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়াকাটা সৈকতে ভেসে আসছে শত শত মৃত জেলিফিশ

ফুটবল খেলোয়াড় পগবা বার্সেলোনার জার্সিতে, দর্শকদের দিকে ইশারা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনার হয়ে খেলবেন পগবা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT