চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শত বছরের পুরনো কবরস্থান থেকে ২২টি কঙ্কাল চুরি!

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
5:37 অপরাহ্ন 08, জানুয়ারি 2020
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
প্রাচীন কবরস্থানে থেকে কঙ্কাল চুরির দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের মির্জাপুরে শত বছরের পুরনো শুভুল্যা সোহাগ কবরস্থান থেকে ২২টি কঙ্গাল চুরি হয়েছে। মঙ্গলবার রাতে চোরের দল ওই কবরস্থান থেকে কঙ্গাল চুরি করে নেয় বলে জানা গেছে।

এলাকাবাসী জানায়, প্রায় শত বছরের পুরনো মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা সোহাগ কবরস্থানটি ওই এলাকার শুভুল্যা, কুর্নী, হাতকুড়া গ্রামের মানুষ মিলে প্রতিষ্ঠা করেন। ওই তিন গ্রামের মানুষ মারা গেলে সেখানে তাদের দাফন করা হয়ে থাকে। পুরনো এই কবরস্থানটিতে শতশত মানুষের কবর রয়েছে। বুধবার সকালে এলাকার লোকজন গিয়ে কয়েকটি কবর সংলগ্ন গর্ত দেখতে পান। এতে তাদের সন্দেহ হলে কবরস্থানের ভেতরে প্রবেশ করেন। সেখানে তারা দেখতে পান চোরের দল রাতের আধাঁরে ২২টি কবর খুঁড়ে কঙ্গাল চুরি করে নিয়ে গেছে।

শুভুল্যা সোহাগ কবরস্থান কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান হুমায়ূন তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন: কয়েক মাস পূর্বেও এই কবরস্থান থেকে ৫/৬টি কঙ্গাল চুরি হয়েছে। একই কায়দায় মঙ্গলবার রাতেও ২২টি কবর খুঁড়ে চোরের দল কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। কবরস্থানটিতে আলোর ব্যবস্থা না থাকায় প্রতিনিয়তই এলাকার লোকজন কঙ্গাল চুরির শঙ্কায় থাকেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান বলেন: এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। পেলে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tags: কবরস্থানটাঙ্গাইল
Previous Post

কুমিল্লার আশা ধূসর করে চারের পথে খুলনা

Next Post

বনানী-এয়ারপোর্ট রেললাইন সংলগ্ন এলাকায় অভিযান শুরু

Next Post
ঢাবি শিক্ষার্থীর ধর্ষণ মামলা-সন্দেহভাজন গ্রেপ্তার

বনানী-এয়ারপোর্ট রেললাইন সংলগ্ন এলাকায় অভিযান শুরু

বিশাল কেকের উপর জন্মদিনের শুভেচ্ছা ও বার্তা লেখা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যশের জন্মদিনে ৫ হাজার কেজি ওজনের কেক!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT