চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শখের বশে পেয়ারা চাষে সাফল্য

রাজীব হাসান কচি by রাজীব হাসান কচি
1:18 পূর্বাহ্ন 07, মার্চ 2016
in কৃষি
A A

চুয়াডাঙ্গায় পেয়ারা বাগান করে সাফল্যের নজির গড়েছেন চাতাল ব্যবসায়ী শাহীন বিশ্বাস। পাঁচ বিঘা জমিতে পেয়ারা বাগান করার ১০ মাস পর থেকেই পেতে শুরু করেছেন ফলন। বাজারদরও পাচ্ছেন ভালো।

২০১৪ সালের আগস্ট মাসে পাঁচ বিঘা জমিতে দেড় হাজার থাই-সাত জাতের পেয়ারার চারা লাগান রাজাপুরের চাতাল ব্যবসায়ী শাহীন। সাত মাস পর ফুল ও ফল ধরা শুরু করে। গত বছর জুন মাস থেকে শুরু হয় পেয়ারা বাজারজাতকরণ। বাগান করতে তার খরচ হয়েছে চার লাখ টাকা। এ পর্যন্ত প্রায় আট লাখ টাকার পেয়ারা বিক্রি করেছেন তিনি।

শাহীন বিশ্বাস বলেন, বাজারে বিক্রি করা দেখে আমার ভেতরে একটা আগ্রহ আসে যে এটা কি। পরে খোঁজে খোঁজে যে বাগান থেকে ওরা আনছে সেই বাগানে যায়। বাগান দেখে আরো অবাক হই। তারপরই সিদ্ধান্ত নিই চাতালের পাশাপাশি এই পেয়ারার চাষ আমি করবো। 

চলতি বছর জুন মাস পর্যন্ত আরো দু’লাখ টাকার পেয়ারা বিক্রি হবে বলে আশাবাদী এই খামারি। 

বলেন, ছোট সাইজ থাকতেই এই পেয়ারায় পলিথিন দেওয়া থাকে। পুরো বিষমুক্ত ফল।  

চুয়াডাঙ্গা জেলার চার উপজেলায় ছয়শ’ ৫০ হেক্টর জমিতে গড়ে উঠেছে পেয়ারা বাগান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে উচ্চমূল্যের ফলের তালিকায় পেয়ারা এখন অন্যতম।  

চুয়াডাঙার উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবায়ের মাশরুর বলেন, আমরা কেঁচো সার ব্যবহারের পরামর্শ দিয়েছি। সেটা করেই অন্যান্য বাগানের থেকে খুব ভালো ফল পাওয়া যাচ্ছে। পরিচর্যার কারণে তার ফলন যেমন বাড়ছে, তেমনই এই ব্যাগিংয়ের কারণে পেয়ারার মার্কেটভ্যালু যেমন বাড়ছে তেমন চেহারাও সুন্দর হচ্ছে। এখানে পেয়ারা সম্পূর্ণ বিষমুক্ত উপায়ে চাষাবাদ করা হয়।   

ফল সুরক্ষায় সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহারে পোকা দমন, ফ্রুট ব্যাগিং পদ্ধতি ও ভার্মি কম্পোস্ট সার ব্যবহারের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

Tags: পেয়ারা চাষ
Previous Post

শখের বশে পেয়ারা চাষে সাফল্য

Next Post

নারায়ণগঞ্জে ৭ খুন মামলার বাদীকে পুনরায় জেরা

Next Post

নারায়ণগঞ্জে ৭ খুন মামলার বাদীকে পুনরায় জেরা

নারায়ণগঞ্জে ৭ খুন মামলার বাদীকে পুনরায় জেরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT