চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে ৭ খুন মামলার বাদীকে পুনরায় জেরা

রুমন রেজা by রুমন রেজা
1:49 পূর্বাহ্ন 07, মার্চ 2016
in বাংলাদেশ
A A

নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় দায়ের করা দুইটি মামলার একটির বাদী নিহত আইনজীবী চন্দন কুমার সরকারের জামাতা বিজয় কুমার পালকে দ্বিতীয় দিনের মতো জেরা করা হয়েছে। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজ সোমবার তার অসমাপ্ত জেরা সম্পন্ন করা হয়েছে।

মামলার প্রধান আসামী নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামীকে সোমবার সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে হাজির করা হয়। সাড়ে ১০টায় বাদীকে জেরা শুরু হয়।

এর আগে গত ২৯ ফেব্রুয়ারি ডা. বিজয় কুমার পাল আদালতে সাক্ষ্য প্রদানের পর আসামীপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। তবে নূর হোসেন ও র‌্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ এবং এম এম রানার পক্ষের আইনজীবীরা জেরার জন্য সময়ের আবেদন করলে আদালত ৭ মার্চ তারিখ নির্ধারণ করেন।

গত ৩ মার্চ নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির দায়ের করা অন্য একটি মামলায় বিউটির স্বাক্ষ্যগ্রহণ ও তাকে জেরা করা হয়।

২০১৪ সালের ২৭ এপ্রিল দুপুরে আদালতে মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম, তার তিন বন্ধু তাজুল ইসলাম, লিটন, মনিরুজ্জামান স্বপন ও গাড়ির জাহাঙ্গীর চালক এবং সিনিয়র আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ি চালক ইব্রাহিমকে অপহরণের পর হত্যা করে শীতলক্ষা নদীতে মৃতদেহ ফেলে দেয়। এর তিনদিন পর ওই সাত জনের দেহ উদ্ধার হয়।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারী ৭ খুনের দু’টি মামলায় নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামীর উপস্থিতিতে আদালত অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেন ২৫ ফেব্রুয়ারি। তবে র‌্যাবের ৮ সদস্যসহ পলাতক ১২ আসামীর অনুপস্থিতিতেই বিচার কার্য শুরু হয়।

পলাতক ১২ আসামীর পক্ষে রাষ্ট্রপক্ষের খরচে ৫ আইনজীবীকে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে গত বছরের ৮ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Tags: নারায়ণগঞ্জ সাত খুননূর হোসেনসাত খুন মামলা
Previous Post

শখের বশে পেয়ারা চাষে সাফল্য

Next Post

নারায়ণগঞ্জে ৭ খুন মামলার বাদীকে পুনরায় জেরা

Next Post

ধর্ষণের পর গৃহকর্মীকে হত্যার অভিযোগে লাশ নিয়ে বিক্ষোভ

ধর্ষণের পর গৃহকর্মীকে হত্যার অভিযোগে লাশ নিয়ে বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT