চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেটুস পাতা খেয়ে আমেরিকায় প্রাণ গেল ৫ জনের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:18 অপরাহ্ন 02, জুন 2018
in অদ্ভুতুড়ে, আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্র-ই. কোলাই-লেটুস পাতা

যুক্তরাষ্ট্রে রোমেইন লেটুস পাতার মাধ্যমে ছড়িয়ে পড়েছে মারাত্মক ব্যাক্টিরিয়া ই. কোলাইয়ের সংক্রমণ। সাম্প্রতিক এই সংক্রমণে মারা গেছে ৫ জন।

এছাড়াও রোমেইন লেটুস খেয়ে দেশটির ৩৫ অঙ্গরাজ্যে আরও ১৯৭ জন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।

বিবিসি জানিয়েছে, ই. কোলাইয়ে আক্রান্ত হয়ে মৃতদের দু’জন মিনেসোটা অঙ্গরাজ্যের। আর বাকি তিনজন আরকানসাস, ক্যালিফোর্নিয়া এবং যুক্তরাষ্ট্রের অধিবাসী ছিল।

২০০৬ সালের পর যুক্তরাষ্ট্রে এটাই ই. কোলাইয়ের সবচেয়ে বড় প্রাদুর্ভাব। ২০০৬ সালে এই ব্যাক্টেরিয়ায় আক্রান্ত হয়েছিল ২শ’ মানুষ।

আরিজোনা অঙ্গরাজ্যের ইউমায় চাষ করা রোমেইন লেটুস সাম্প্রতিক ই. কোলাই প্রাদুর্ভাবের উৎস বলে মনে করা হচ্ছে। যদিও মার্কিন খাদ্য ও ওষুধ বিষয়ক প্রশাসন এফডিএ জানিয়েছে, জীবাণুটি ছড়ানোর পেছনে কোনো উৎপাদনকারী, বাজারজাতকারী বা এলাকাকে এককভাবে চিহ্নিত করা যায়নি এখনো।

The FDA continues to investigate the outbreak of E. coli O157:H7 infections associated with romaine lettuce from the Yuma growing region. Any contaminated product from the Yuma growing region is no longer available for consumption. https://t.co/SLzU5BQ4AS pic.twitter.com/bRe74Kg8O6

— U.S. FDA (@US_FDA) June 1, 2018

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক সংস্থা সিডিসি’র তথ্য অনুসারে, আক্রান্তদের বেশিরভাগই ২/৩ সপ্তাহ আগে অসুস্থ হয়ে পড়ে। তখনো জীবাণু দূষিত লেটুসগুলো বিভিন্ন সুপারশপে বিক্রি হচ্ছিল।

আবার আক্রান্ত সবাই লেটুস খায়নি বলেও জানায় সিডিসি। তাদের কেউ কেউ অসুস্থদের সংস্পর্শে ছিল। পরে নিজেরাও অসুস্থ হয়ে যায়।

দেশজুড়ে ই. কোলাই ছড়ানোর বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে এফডিএ।

Previous Post

বঙ্গবন্ধুর সমাধিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Next Post

‘গরিব গাড়িগুলো আমাকে কষ্ট দেয়, আমি আবার এর মন্ত্রী!’

Next Post

‘গরিব গাড়িগুলো আমাকে কষ্ট দেয়, আমি আবার এর মন্ত্রী!’

খুনের হুমকিতে ফোন নাম্বার পাল্টালেন রামোস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT