চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গরিব গাড়িগুলো আমাকে কষ্ট দেয়, আমি আবার এর মন্ত্রী!’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:43 অপরাহ্ন 02, জুন 2018
in রাজনীতি
A A

রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থার সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের যে অর্জন, সেই অর্জনের সঙ্গে এই গরিব গাড়িগুলো আমাকে কষ্ট দেয়। আমি আবার এর মন্ত্রী। প্লিজ এই গরিব গরিব চেহারার গাড়িগুলো রাস্তা থেকে সরিয়ে নিন। এগুলো লজ্জা দেয়।

এ বিষয়ে পরিবহন মালিক নেতাদের সহযোগিতাও কামনা করেন তিনি।

রাজধানীতে গণপরিবহনে নারীদের যৌন হয়রানী রোধে র‌্যাংকস গ্রুপের তত্ত্বাবধায়নে বিশেষ বাস সার্ভিস ‘দোলনচাঁপা’র উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন: আমরা ৩০ হাজার কোটি টাকা দিয়ে পৃথিবীর অন্যতম দীর্ঘ পদ্মাসেতু নির্মাণ করছি। সেখানে আমাদের রাস্তায় এমন লক্কড় ঝক্কড় গাড়ি চলবে। বিদেশিরা কি বলবে! এই লজ্জা থেকে আমাকে বাঁচান।

ঢাকা শহরের গণপরিবহন ব্যবস্থা দেশের সার্বিক অর্থনীতির সঙ্গে বেমানান মন্তব্য করে কাদের বলেন, আমাদের অর্জন তার সঙ্গে গাড়িগুলো বড়ই বেমানান। আমাদের জিডিপি-মাথাপিছু আয় চিন্তা করুন। এমন দেশের রাজধানীতে কি এ গাড়িগুলো চলতে পারে! আমার মনে হয় ঢাকা শহরে যতো লক্কড়-ঝক্কড় গাড়ি চলে তা আমাদের গ্রাম অঞ্চলেও চলে না।

‘এগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগেই তারপরও চলছে। গতকাল ডেমরা গিয়েছিলাম। দেখলাম, সব ফিটনেসবিহীন গাড়ি রং করা হচ্ছে। এগুলোর আবার সামনে লেখা হচ্ছে ‘আল্লাহর নামে চলিলাম’! কিছু দূর চলিয়া দেখা যায় খাদের ভেতর চলিয়া যায়।’ওবায়দুল কাদের

ঈদুল ফিতরকে সামনে রেখে ফিটনেসবিহীন গাড়ি রংচং করে নতুন করার প্রবণতা বন্ধের আহ্বান জানিয়ে কাদের বলেন: এই গাড়িগুলো রংচং করেই মহাসড়কে উঠে পড়ে। কিছু দূর গিয়ে বিকল হয়ে পড়বে। রেকার দিয়ে সরাতে সরাতে দেখা যাবে ১০০ কি.মি জ্যাম লেগে গেছে। তাই পরিবহন মালিকদের বলবো এসব থেকে বিরত থাকুন।

মহানগরীতে গাড়ির পরিমাণ বাড়ানোর জন্য পরিবহন মালিকদের অনুরোধ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: আমার টাকা নাই। থাকবে কোথা থেকে? কোন সাইড বিজনেসও যে নাই। আমার পরিবারেরও কারও নাই। তাই আপনাদের অনুরোধ করি। প্রয়াত মেয়র আনিসুল হক যে স্বপ্নটা দেখেছিলেন সেটা এগিয়ে নিন। আমার সামনে যারা আছেন সকলেই বিগ বিজনেসের মানুষ।

দোলনচাঁপার উদ্যোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন: আমি শঙ্কিত হই যখন নতুন কিছু শুরু হয়। আমাদের শুরুটা হয় জাঁকজমকপূর্ণ পরিবেশে আর শেষটা হয় পেনপেনানির মধ্য দিয়ে। তবে এবার আমি আশাবাদী। রউফ সাহেবের মতো মানুষ যখন এটা টেককেয়ার করছে। এখানকার টিম হাইলি কোয়ালিফাইড। ড্রাইভাররা হাইলি ট্রেইন্ড; কন্ট্রাক্টরও থাকবে মহিলা। স্বপ্ন আমরা অনেকই দেখি তবে সেটি সত্য করা কঠিন। তবে এটা অনেক অল্প সময়ে বাস্তবের পথ দেখলো। অভিযোগ যেনো এখানে না থাকে।

‘তবে এমন উদ্যোগ নতুন নয়। বিআরটিসির ২০টি বাস নারী যাত্রী সেবায় দায়িত্বরত রয়েছে। তবে অভিযোগ আছে অনেক। আবার এটা বেসরকারি উদ্যোগে হচ্ছে। তাই আমি আশা করবো এবার আর কোন অভিযোগ আসবে না।’

ভারতীয় ভলভো আইশার ভেইকেল লিমিটেডের সহযোগিতায় এবং দোলনচাঁপা প্রজেক্টের আওতায় এবার ১০টি বাস প্রথমবারের জন্য রাজধানীর রাস্তায় নামবে। এ পরিবহন সেবায় যাতায়াতে সুযোগ পাবেন শুধু নারী ও শিশুরা। পর্যায়ক্রমে এটি ৬০টি বাসে উত্তীর্ণ হবে।

Tags: ওবায়দুল কাদেরলিড নিউজ
Previous Post

লেটুস পাতা খেয়ে আমেরিকায় প্রাণ গেল ৫ জনের

Next Post

খুনের হুমকিতে ফোন নাম্বার পাল্টালেন রামোস

Next Post

খুনের হুমকিতে ফোন নাম্বার পাল্টালেন রামোস

ট্রেন

রেল স্টেশনে ঈদের অগ্রিম টিকিট নিতে আসা মানুষের ভিড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT