চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুলকে জিতিয়ে শিখরে ‘সুপার’ সালাহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:51 পূর্বাহ্ন 04, মার্চ 2018
in ফুটবল, স্পোর্টস
A A

একের পর এক গোল করে প্রায় প্রতি ম্যাচেই নিজেকে চেনাচ্ছেন মোহাম্মদ সালাহ। শনিবার রাতেও একই কাজ করলেন লিভারপুল তারকা। ‘মিশরীয় মেসি’র সঙ্গে সাদিও মানের গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে অলরেডরা।

শনিবার রাতে নিজেদের মাঠ অ্যানফিল্ডে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে লিভারপুল। কিন্তু গোল পেতে অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ পর্যন্ত। একাধিক সুযোগ নষ্ট করা সালাহ ৪০ মিনিটে দলকে এগিয়ে অ্যালেক্স অক্সলেড চেম্বারলেইনের কাছ থেকে বল পেয়ে বাঁ-পায়ের জোরাল শটে গোল করেন।

এই গোলের মধ্য দিয়ে প্রিমিয়ার লিগের টপ স্কোরারের তালিকায় নাম লেখান সালাহ। চলতি লিগে ২৪ গোল নিয়ে টটেনহ্যাম হটস্পারের ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেনের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন তিনি। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল হল ৩২। সেইসঙ্গে সব প্রতিযোগিতায় সর্বশেষ ৭ ম্যাচের প্রতিটিতেই গোল করলেন সালাহ।

এদিন আরো একটি মাইলফলক স্পর্শ করেছেন সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মৌসুমে বাঁপায়ে সর্বোচ্চ গোল করার রেকর্ডকে (২১টি) আরো উচুঁতে নিয়ে গেলেন তিনি। সাউদাম্পটনের বিপক্ষে গোল করে ১৯৯৪-৯৫ মৌসুমে লিভারপুলের হয়ে বাঁ-পায়ে ১৯ গোল করা রবি ফাউলারের রেকর্ড ভেঙেছিলেন তিনি।

খেলার ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় লিভারপুল। সাদিও মানের কাছ থেকে পাওয়া বল এমরি কান বাড়িয়েছিলেন রবের্তো ফিরমিনোকে। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের ডিফেন্স চেরা পাস থেকেই মানে লক্ষ্যভেদ করেন। এই গোলের মধ্য দিয়ে ক্লপের আমলে গোলের ডাবল সেঞ্চুরি পূর্ণ করে লিভারপুল।

চলতি লিগে লিভারপুলের এটি ১৭তম জয়। সেই সঙ্গে নিউক্যাসলের বিপক্ষে ঘরের মাঠে ২২টি লিগ ম্যাচে অপরাজিত থাকল অলরেডরা।

এই জয়ে ২৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে তিনে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৯ ম্যাচে ৫৮ পয়েন্ট চারে থাকা টটেনহ্যামের। আর ২৮ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে চেলসি।

Tags: লিভারপুলসালাহ
Previous Post

বিচ্ছেদ ভুলতে জেনিফার আনিস্টনের ‘গার্লস অনলি’ ট্রিপ

Next Post

ফুটবলের অঙ্গ হয়ে গেল ভিএআর

Next Post

ফুটবলের অঙ্গ হয়ে গেল ভিএআর

সিরিয়া-তুরস্কের বিমান হামলা

আফরিনে সিরীয় সেনার ওপর তুরস্কের বিমান হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT