চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফরিনে সিরীয় সেনার ওপর তুরস্কের বিমান হামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:20 পূর্বাহ্ন 04, মার্চ 2018
in আন্তর্জাতিক
A A
সিরিয়া-তুরস্কের বিমান হামলা

সিরিয়ার আফরিনে সরকারি বাহিনীর ওপর বিমান হামলা চালিয়েছে তুরস্ক।

এ হামলায় ৩৬ জন সিরীয় সেনা নিহত হয়েছে।

সিরিয়ান অবজারভেটরি অফ হিউম্যান রাইটস জানায়, আফরিনের কারফ জিনা এলাকায় একটি ঘাঁটিতে তুর্কি বাহিনী বিমান হামলা চালায়।

কুর্দি ওয়াইপিজি মিলিটারির যোদ্ধাদের সাহায্য করতে আফরিনে প্রবেশ করে সরকারি বাহিনী। এরপর ২৪ ঘণ্টার মধ্যে তাদের উপর এ নিয়ে তৃতীয়বারের মতো হামলা চালায় তুরস্ক।

সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত কুর্দিস্তান ওয়ার্কাস পার্টিকে তুরস্কের সীমান্তবর্তী আফরিন শহর থেকে নির্মূল করতেই ২০ জানুয়ারি থেকে আফরিনে অপারেশন অলিভ ব্রাঞ্চ নামে অভিযান চালাচ্ছে দেশটি।

এর আগে গত বৃহস্পতিবার আফরিন শহরের উত্তর অংশে হামলায় তুরস্কের ৮ সেনা নিহত হয় বলে জানায় সেনাবাহিনী। এ সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয় ১৩ জন সেনা সদস্য।

চলতি বছর জানুয়ারিতে চলা অভিযানের মধ্যে বৃহস্পতিবার হামলাটি ছিল তুর্কি সৈন্যদের জন্য সবচেয়ে রক্তাক্ত দিন। এর আগে ওই দিনই আফরিনের উত্তরপূর্বাঞ্চলের শেখ হারুজ এলাকায় কুর্দি বিদ্রোহীরা তুরস্কের একটি ট্যাংকে হামলা চালায়।

এতে পাঁচ সেনা সদস্য নিহত হয়। এছাড়া পৃথক হামলায় আফরিনে তিন তুর্কি সেনা নিহত হয়।

শনিবার সরকারি বাহিনীর ওপর হামলাটি বৃহস্পতিবারের হামলার জবাবেই করা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Tags: সিরিয়া যুদ্ধ
Previous Post

ফুটবলের অঙ্গ হয়ে গেল ভিএআর

Next Post

কক্সবাজার সমুদ্র সৈকতে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ার দাবি

Next Post
পর্যটন

কক্সবাজার সমুদ্র সৈকতে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ার দাবি

গম

ঠাকুরগাঁওয়ে গমের আবাদ কমছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT