চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিফটের ভেতরে রুদ্ধশ্বাস দেড় ঘণ্টা, ৯৯৯ এ ফোন করে মুক্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:41 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীর উত্তরার একটি বাসার লিফটের ভেতর প্রায় দেড় ঘণ্টা আটকে থাকা নাসির উল্লাহকে (১৮) উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মিরা। জরুরি সেবা ‘৯৯৯’ এ ফোন করার পর তাকে উদ্ধার করা হয়।

রোববার সকালে উত্তরার তিন নম্বর সেক্টরের সাত নম্বর রোডের ওই বাসার লিফটে আটকে পড়ার পর নাসিরকে উদ্ধারের চেষ্টা করেন তার প্রতিবেশীরা।

কিন্তু সবাই যখন লিফট খুলতে ব্যর্থ হন, ওই মুহূর্তে নাসির ফোন করেন ‘৯৯৯’ এ।

নাসির উল্লাহ মমতাজ উদ্দিন কলেজের ২য় বর্ষের ছাত্র, সে বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) কুকিং কোসের্র ৮ম ব্যাচের শিক্ষার্থী। ওই বাসার ৬ষ্ঠ তলায় থাকেন তার বন্ধু। সেই বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েই বাঁধে এমন বিপত্তি।

ভবনটির বাসিন্দারা জানান, নাসির লিফটে উঠার পর সেটা দোতলায় এসে শব্দ করে থেমে যায়। লিফটের ভেতরে থাকা আলোও নিভে যায়। এ পর্যায়ে ভেতরে আটকা পড়েন তিনি।

নিরাপত্তা প্রহরী মো. শাহীন জানান, সকাল পৌনে ৮টার দিকে নাসির লিফটে উঠেন। লিফটের যান্ত্রিক ক্রুটির জন্য এ সমস্যা হয়েছে। আমরা সবাই মিলে চেষ্টা করছিলাম উদ্ধার করতে। কিন্তু সফল হতে পারি নাই।

‘‘এক পর্যায়ে লিফটটি সরবরাহ করা কোম্পানির কাস্টমার কেয়ারের মাধ্যমে ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। তবে এরই মধ্যে ফায়ার সার্ভিসের কর্মিরা এসে নাসিরকে উদ্ধার করেন।’’

ফায়ার সার্ভিসের সদস্যরা ১০ মিনিটের চেষ্টা লিফটের দরজা খুলতে সক্ষম হন। প্রায় দেড় ঘণ্টা পর শ্বাসরুদ্ধকর এ অবস্থা থেকে মুক্তি পান নাসির।

উদ্ধারের পর নাসির বলেন, শব্দ হয়ে লিফট বন্ধ হবার পর অন্ধকারে জরুরি বাটন খুঁজে পাইনি, খুব ভয় পাচ্ছিলাম, সবাই অনেক চেষ্টা করছিল। কিন্তু লিফটের দরজাটা খোলা যাচ্ছিল না। পরে আমি আমার মোবাইল দিয়ে ‘৯৯৯’ নম্বরে কল করি। সেখান থেকে আমাকে ফায়ার সার্ভিসের অফিসে ধরিয়ে দেয়া হয়। ফায়ার সার্ভিস খুব দ্রুতই চলে এসে আমাকে উদ্ধার করে।

উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, লিফটের যান্ত্রিক ক্রুটির কারণে ঘটনাটি ঘটে থাকতে পারে। ৯৯৯ এর ফোনের পর আমরা আটকে পড়া ব্যক্তি আমাদের জানান, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমরা দ্রুত তাকে উদ্ধার করি।

‘‘আমাদের উত্তরা ফায়ার সার্ভিসের একটি চৌকস টিম অত্যাধুনিক যন্ত্র স্পেডার ব্যবহার করে মাত্র ১০ মিনিটের মধ্যে আটক ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।’’

সফিকুল ইসলাম বলেন, আসলে নিয়মিত লিফট রক্ষণাবেক্ষণ না করা হলে এ ধরনের দুর্ঘটনা ঘটে। অল্পের জন্য আজ রক্ষা পেয়েছেন নাসির। তাই লিফট রক্ষণাবেক্ষণের বিষয়টি নজরে রাখা উচিত।

Tags: ৯৯৯জাতীয় জরুরি সেবা ৯৯৯
Previous Post

মালয়েশিয়ার ১০৬ সিনেমা হলে নিরবের ছবি

Next Post

চকবাজার ট্র্যাজেডি: কাওসারের দুই শিশুর দায়িত্ব নিলেন জুয়েল

Next Post

চকবাজার ট্র্যাজেডি: কাওসারের দুই শিশুর দায়িত্ব নিলেন জুয়েল

সৌদি আরবের প্রথম নারী রাষ্ট্রদূত রিমা বিনতে বান্দার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT