চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ার ১০৬ সিনেমা হলে নিরবের ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:34 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2019
in বিনোদন
A A

বাংলাদেশের চিত্রনায়ক নিরব তার ক্যারিয়ারে একবার সুযোগ পেয়েছিলেন মালয়েশিয়ার একটি ছবিতে কাজের। ব্যাটেবলে মিলে যাওয়ায় ওই সুযোগ হাতছাড়া করেননি এই নায়ক। বছর পাঁচেক আগে ‘বাংলাশিয়া’ নামে মালয়েশিয়ান ওই ছবির কাজ করেছিলেন। শুটিং শেষ হলেও মুক্তির আগে দেশটির সরকার কর্তৃক নিষিদ্ধ হয় নিরবের ‘বাংলাশিয়া’।

সরকারিভাবে জারি হয়েছিল, শুধু মালয়েশিয়ায় নয়, বিশ্বের কোথাও ছবিটি প্রদর্শন করা যাবে না। তারপর মুক্তি অনিশ্চিত হয়ে পড়ে। তখন জানানো হয়েছিল, ছবিতে এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছিল, যা মালয়েশিয়ার সরকারের বিপক্ষে যায়। তাই সরকার ছবিটির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে।

ছবির কয়েকটি দৃশ্য বাদ দিয়ে নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে নিরবের সেই মালয়েশিয়ান সিনেমা ‘বাংলাশিয়া’।চ্যানেল আই অনলাইনকে নিরব বললেন, ২৬ ফেব্রুয়ারি প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। আর ২৮ ফেব্রুয়ারি মালয়েশিয়ার ১০৬ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘বাংলাশিয়া’। দেশটির পেনাং, জোহারবারু, তামানসারা, বুকিত বিনতান, আমপাংসহ গুরুত্বপূর্ণ রাজ্যে ছবিটি চলবে। মুক্তি উপলক্ষে আগামীকাল রাত পৌনে ১ টার ফ্লাইটে মালয়েশিয়া যাচ্ছি।

নিরব বলেন, আমিই প্রথম বাংলাদেশ থেকে পুরোপুরি মালয়েশিয়ান ছবিতে কাজ করলাম। টানা ৪২ দিন ‘হার্ট অ্যান্ড সোল’ কাজ করেছিলাম। তখন মনে হয়েছিল মালয়েশিয়ান মানুষরা চাইনিজ ঘরানার। তারা বাংলাদেশের মানুষের মতো অতো ফিল্মের পোকা নন। তারা খুব কাজ পাগল মানুষ। তবে যে কাজটি করে ভালোভাবে করে। এ ছবির নির্মাতার আগের ছবি নাছিলা মাক, কারাকিং সুপারডুপার হিট ছিল। আমার বিশ্বাস, এ ছবিটাও দুর্দান্ত কিছু বয়ে আনবে।

নিরবের সঙ্গে আলাপ করে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি বাংলাশিয়া ওই দেশের সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পায়। গত ২০ ফেব্রুয়ারি মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়। এছাড়া ২৬ ফেব্রুয়ারি প্রিমিয়ার হতে যাচ্ছে, ২৮ তারিখ মুক্তি পেতে যাচ্ছে। নিরব বলেন, এত দ্রুত এতগুলো হল পেয়েছে ‘বাংলাশিয়া’ এটা বিরাট ব্যাপার। তিনি বলেন, বাংলাদেশের প্রচুর মানুষ মালয়েশিয়া থাকে। তাদের বলল সুযোগ পেলে ছবিটি যেন তারা উপভোগ করেন।

‘বাংলাশিয়া’ সিনেমায় তাকে কখনো বাবুর্চি, কখনো মোটর মেকানিকস, আবার কখনো কোনো প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে দেখা যাবে। তাঁর মতে, ‘এটি চলচ্চিত্র ক্যারিয়ারে অন্যতম একটা অর্জন। এমন একটি ছবিতে অভিনয়ের সুযোগ না পেলে বড় অর্জন থেকে বঞ্চিত হতাম।’ ছবিটি মুক্তির পর নিজের আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হতে পারে বলে মনে করছেন নিরব।

‘বাংলাশিয়া’ সিনেমায় নিরবের বিপরীতে অভিনয় করেছেন সিঙ্গাপুরের তারকা আতিকা সুহাইমি। এই ছবির পরিচালক নেমউই গানের সঙ্গেও যুক্ত। তিনি এর আগে পাঁচটি সিনেমা পরিচালনা করেছেন।

Tags: নিরবমালয়েশিয়ালিড বিনোদন
Previous Post

ডাকসু নির্বাচন পেছানোর দাবিতে উপাচার্য কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান

Next Post

লিফটের ভেতরে রুদ্ধশ্বাস দেড় ঘণ্টা, ৯৯৯ এ ফোন করে মুক্তি

Next Post

লিফটের ভেতরে রুদ্ধশ্বাস দেড় ঘণ্টা, ৯৯৯ এ ফোন করে মুক্তি

চকবাজার ট্র্যাজেডি: কাওসারের দুই শিশুর দায়িত্ব নিলেন জুয়েল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT