চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লিটল হাউজ অন দ্য প্রেইরি’র অজানা পাঁচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:27 অপরাহ্ন 29, নভেম্বর 2017
in বিনোদন
A A
লিটল হাউজ অন দ্য প্রেইরি

‘দ্য ওয়াকিং ডেড’ এবং ‘গেম অব থ্রোনস’ যেমন এখন জনপ্রিয় টিভি সিরিজ, তেমনই একটা সময় রাজত্ব করেছিল ‘লিটল হাউজ অন দ্য প্রেইরি।’ আঠারো’শ শতকের শেষ দিকে আমেরিকার মধ্যবিত্ত শ্রেণীর সংগ্রাম, পশ্চিমে বসতি স্থাপনের চেষ্টা, আনন্দ, বেদনা, প্রেম ও পরিবার নিয়ে তৈরি এই টিভি সিরিজটি ‘লিটল হাউজ অন দ্য প্রেইরি’ মার্কিন শত শীর্ষ টিভি সিরিজের মধ্যে একটি। ‘লিটল হাউজ অন দ্য প্রেইরি’ বাংলাদেশেও প্রচারিত হতো। ১৯৭৪ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত এনবিসিতে প্রচারিত হয়েছিল সিরিজটি। ২০৫ পর্বের এই সিরিয়ালটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে এখনও অনেক মানুষ ইউটিউবে সিরিয়ালটি দেখেন। দারুণ এই সিরিজটির পাঁচটি অজানা বিষয় জেনে নিন এখানে-

বাস্তবে মাইকেল ল্যানডনের চুল পাকা ছিল: মাইকেল ল্যানডন ‘লিটল হাউজ অন দ্য প্রেইরি’ সিরিজে চার্লস ইঙ্গলসের চরিত্রে অভিনয় করেছিলেন। সিরিজ চলাকালীন সময়ে চুল নিয়ে বেশ বিপাকে পড়তে হয়েছিল তাকে। ২০ বছর বয়স থেকেই চুল পাকা শুরু করেছিল মাইকেলের। বিষয়টি অভিনেতা হিসেবে খুবই বিব্রতকর। আর তাই সিরিজের পর্বগুলোতে পাকা চুল ঢাকতে তিনি চুলের রঙ ব্যবহার করেছিলেন। কিন্তু সিমি ভ্যালির কড়া রোদ এবং অতিরিক্ত হেয়ার ডাইয়ের ব্যবহারের কারণে তার চুলের রঙ ল্যাভেন্ডার হয়ে যায়। ফলে কিছুদিনের জন্য সিরিজের শুটিং বন্ধ থাকে। এরপর প্রফেশনাল হেয়ার স্টাইলিস্টরা এসে তার চুলের সমস্যাগুলো সমাধানে সহায়তা করে।অ্যালিসন আর্নগ্রিম উইগ পরেছিলেন: নেলি ওলেসন এর ভূমিকায় অভিনয় করা অ্যালিসন আর্নগ্রিমের অসাধারণ সোনালী কোঁকড়া চুল এখন স্মরণীয় হয়ে আছে। কিন্তু তার চুল বাস্তবে কোঁকড়া ছিলনা। ওল্ড ফ্যাশনের কার্লিং আয়রন দিয়ে দীর্ঘ সময় ধরে তার চুল কোঁকড়া করা হয়তো যা ছিল বেশ ঝামেলার। সেই কার্লিং আয়রনও আবার ওভেনে রেখে গরম করে নিতে হতো। এত ঝামেলার কারণে প্রডিউসাররা ভেবে দেখেন যে উইগ পরিয়ে শুটিং করানোই সহজ হবে। তবে সেই উইগ যেন খুলে না যায় সেজন্য অনেকগুলো পিন দিয়ে আটকে রাখা হতো। এমনকি পিনের খোঁচায় মাথার তালুও কেটে গেছে অনেকবার।

সিন পেন এর প্রথম অভিনয়: দুইবার একাডেমি অ্যাওয়ার্ড জেতা সিন পেনও কিন্তু এই সিরিজে ছিলেন। একটা ছোট্ট স্কুলের বাচ্চার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। তবে মাত্র দুইটি পর্বে দেখা গেছে তাকে। এই চরিত্রে অভিনয়ের সময় তার বয়স ছিল মাত্র ১৩।

জুতা উঁচু করে নিয়েছিলেন ল্যানডন: মাইকেল ল্যানডন শুধু চুল রঙ করেছিলেন তা নয়। এই সিরিজের জন্য তিনি বুট এর সোলও উঁচু করে নিয়েছিলেন। ল্যানডন ছিলেন ৫ ফুট ৯ ইঞ্চি লম্বা। কিন্তু তিনি বাবার চরিত্রকে আরও বলিষ্ঠ ভাবে ফুটিয়ে তোলার জন্য লম্বা দেখাতে জুতা উঁচু করে নিয়েছিলেন।

ক্যারি আসলেই পড়ে গিয়েছিল: মাঠে দৌড়াতে গিয়ে ছোট্ট ক্যারির হুরমুরিয়ে পড়ে যাওয়ার দৃশ্যটির কথা মনে আছে? মজার এই দৃশ্যটি কিন্তু পরিকল্পিত ছিলনা। সিরিজের ওপেনিং এ দেখানো এই দৌড়ে মাঠ পার হওয়ার দৃশ্যটিতে ক্যারি ডান পায়ের জুতা বাম পায়ে আর বাম পায়ের জুতা ডান পায়ে পরেছিল। এই কারণে তার দৌড়াতে সমস্যা হচ্ছিল এবং সত্যি সত্যিই পড়ে গিয়েছিল ক্যারি। লাইফজেটি

Tags: আমেরিকানটিভি সিরিজ
Previous Post

প্রতিশোধ কখনো ক্ষত নিরাময় করে না: পোপ ফ্রান্সিস

Next Post

দুর্বল হয়ে পড়ছে ডাকসু নির্বাচনের দাবিতে অনশনরত ওয়ালিদ

Next Post
প্রতিবাদী ব্যানার ও সাইকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্বল হয়ে পড়ছে ডাকসু নির্বাচনের দাবিতে অনশনরত ওয়ালিদ

ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলের ৫০ বছর পুর্তিতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

মধুমিতার ৫০ বছরে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT