চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্বল হয়ে পড়ছে ডাকসু নির্বাচনের দাবিতে অনশনরত ওয়ালিদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:40 অপরাহ্ন 29, নভেম্বর 2017
in শিক্ষা
A A
প্রতিবাদী ব্যানার ও সাইকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আগামী বিজয় দিবসের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবি জানিয়ে পাঁচ দিন ধরে বিশ্ববিদ্যালয়ের ম্মৃতি চিরন্তনে অনশন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের এম এস এস (সান্ধ্যকালীন) দশম ব্যাচের শিক্ষার্থী ওয়ালিদ আশরাফ।

ইতোমধ্যে ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে তার কর্মসূচির প্রতি সংহতি জানানো হয়। সড়ক ও দেয়াল লিখনের মাধ্যমে তারা ডাকসু নির্বাচনের দাবি জানিয়েছেন। তবে রোববার রাত থেকেই কয়েকজন শিক্ষার্থী তার সঙ্গে অবস্থান করছিলেন।

বুধবার বিকেলে কয়েকজন শিক্ষার্থী চ্যানেল আই অনলাইনকে বলেন, ওয়ালিদ আশরাফ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছেন। অনশনের সময় ওয়ালিদ শুধু পানি খাচ্ছেন। অনশনের ৫ম দিনে এসেও প্রশাসনের নিরব ভূমিকায় আমরা হতাশ। প্রশাসনের উচিৎ তার দাবির প্রতি সম্মান দেখিয়ে ডাকসু নির্বচনের ঘোষণা দেয়া।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী মোবাইলে চ্যানেল আই অনলাইনকে বলেন, বিশ্ববিদ্যালয় মুক্তচিন্তার জায়গা। সে আমাদের কোন কিছু না জানিয়েই অনশন শুরু করেছে। সে প্রশাসনের সঙ্গে কথা বলতে পারত বা লিখিতভাবে তার দাবি জানাতে পারত। কিন্তু সে এ ব্যাপারে আমাদের অবহিত করেনি। তাই আমরাও এ ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছি না। তবে সে চাইলে যেকোন সময় আমার সাথে কথা বলতে পারে, তার দাবি-ক্ষোভ প্রকাশ করতে পারে। আমি তাকে স্বাগত জানাব।

ডাকসু নির্চনের দাবিতে অনশন
ডাকসু নির্বাচনের দাবিতে অনশন

ওয়ালিদ চ্যানেল আই অনলাইনকে বলেন, আমি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন মনে করছি না। গত ২৭ বছর ধরে ডাকসু নির্বাচনের দাবিতে অনেক আন্দোলন হয়েছে কিন্তু ফলাফল ‘শূন্য’। যদি আমি একা এই দাবি নিয়ে প্রশাসনের কাছে যেতাম সেটা কোন গুরুত্বই পেত না। তাই আমি অনশনকেই এই দাবি আদায়ের প্রতিবাদ হিসেবে বেছে নিয়েছি।

সবশেষে ওয়ালিদ বিশ্ববিদ্যালয়ের সকল সাধারন শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলোকে আমন্ত্রন জানিয়েছেন তার এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করতে।

Tags: অনশনডাকসু নির্বাচনঢাকা বিশ্ববিদ্যালয়
Previous Post

‘লিটল হাউজ অন দ্য প্রেইরি’র অজানা পাঁচ

Next Post

মধুমিতার ৫০ বছরে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

Next Post
ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলের ৫০ বছর পুর্তিতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

মধুমিতার ৫০ বছরে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল সভাপতির সঙ্গে নেইমারের বাবার ‘গোপন বৈঠক’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT