চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

কাজী ইমদাদ by কাজী ইমদাদ
9:11 অপরাহ্ন 11, জুলাই 2015
in বাংলাদেশ
A A

ঈদের এখনো বেশ কয়েকদিন বাকি থাকলেও এরইমধ্যে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন লঞ্চ ও জাহাজ মালিকরা। যাত্রীদের অভিযোগ থাকলেও নৌ-পুলিশ বলছে কোন অভিযোগ নেই। ঈদ উপলক্ষে বিআইডব্লিউটিসির বিশেষ সার্ভিসের টিকেটও আজ থেকে পাওয়া যাবে মতিঝিলের হেড অফিস ও অন্যান্য কাউন্টারে ।

ঈদের আগে সোনার হরিণ বাস ট্রেন লঞ্চের টিকেট । ঈদের আগের ৩ দিনে প্রতিদিন গড়ে ১২ থেকে ১৫ লাখ করে মানুষ ঢাকা ছাড়ে। বিআইডব্লিউটিসির তথ্যমতে, নৌপথে যে পরিমাণ যাত্রী সদরঘাট ছাড়ে তার ৭০ শতাংশই যাতায়াত করে বেসরকারি লঞ্চ অথবা জাহাজে। ফলে ঈদের সময় সরকারি লঞ্চের অপ্রতুলতার কারণে বেসরকারি লঞ্চই ভরসা বেশিরভাগ যাত্রীর। আর এ সুযোগই নিচ্ছেন লঞ্চ মালিকরা।

যাত্রীরা অভিযোগ করেন, টিকিট করার পর তারা বিভিন্ন উপরি দাবি করে, বকশিশ চায়। অনেক যাত্রী আবার ভাড়া বেশি রাখারও অভিযোগ করলেন। আগের চেয়ে ১ ’শ টাকা বেশি নেয়া হচ্ছে বলেন কয়েকজন যাত্রী। আবার কেবিন ভাড়া যেখানে ১২’শ ছিলো এখন তা ২ হাজার হয়ে গেছে বলেও অভিযোগ যাত্রীদের।

বরাবরের মতই অভিযোগ অস্বীকার লঞ্চ মালিকদের। তারা বলেন সব আগের মতোই আছে। ভাড়াও আগেরটাই আছে।

আশেপাশে থেকেও যেন নেই শৃঙ্খলার দায়িত্বে থাকা নৌ-পুলিশ। এত অভিযোগের মাঝেও তাদের বক্তব্য কেউ অভিযোগ করেনি। নৌ-পুলিশের এসপি তোফাজ্জল হোসেন জানান, তার কাছে কোনো যাত্রী অভিযোগ নিয়ে আসেননি। অভিযোগ আসলে ব্যবস্থা নেয়া হবে।

নৌপথে দুএকটি আধুনিক নতুন জাহাজ যুক্ত হলেও যাত্রী পরিবহণে সরকারী সংস্থা বিআইডব্লিউটিসির যে স্টিমার রয়েছে সেগুলোর বেশিরভাগই ৮০ থেকে ৯০ বছর পুরোনো। বেশ কিছু স্টিমার রয়েছে যা কেবলমাত্র ঈদের আগে মেরামত করে চলাচল উপযোগী করা হয়।

মাঝপথে ইঞ্জিন বিকল হয়ে পড়ার অভিজ্ঞতা থাকলেও বিআইডব্লিউটিসি বলছে টিকেটের দাম কম হওয়ায় যাত্রীরা এসব পুরোনো স্টিমারকেই পছন্দ করেন।

বরাবরের মত এবারও এমভি মধুমতি, এমভি বাঙ্গালীর মত আধুনিক জাহাজের পাশাপাশি মেরামত করা লঞ্চ স্টিমার নিয়ে ১৪ জুলাই থেকে ঈদের বিশেষ সার্ভিস দেবে বিআইডব্লিউটিসি। বিআইডব্লিউটিসির টার্মিনালগুলো থেকে শুধুমাত্র তৃতীয় শ্রেনীর টিকেট পাওয়া যাবে। এর আগে থেকেই অনলাইনে টিকেট বিক্রি শুরু করেছে বিআইডব্লিউটিসি।

Tags: ঈদে বাড়ি ফেরা
Previous Post

গ্রিসের প্রস্তাব নিয়ে আলোচনা করতে ব্রাসেলসে ঋণদাতারা

Next Post

পদ্মা নদীতে ধরা পড়ছে মাছের রেণু

Next Post

পদ্মা নদীতে ধরা পড়ছে মাছের রেণু

চীনে আঘাত হেনেছে টাইফুন ‘চ্যান-হম’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT