চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লজ্জা ভুলে ভারতের মধুর সমাপ্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:26 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

আগের ম্যাচে মাত্র ৯২ রানে অলআউট হওয়ায় নানা সমালোচনা সইতে হয়েছে। পরের ম্যাচে ২৫২ রানে অলআউট হওয়ায় ভারতকে ধুয়ে দিতে প্রস্তুত হচ্ছিলেন সমালোচকরা। তবে সমালোচকদের মুখ থেকে কথা বের হতে দিলেন না অম্বাতি রাইডুরা। মাঝারি পুঁজি নিয়েও ঠিকই ঘুরে দাঁড়ালো রোহিত শর্মার দল।

ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষটি ৩৫ রানে জিতে নিয়েছে ভারত। কিউইদের ২১৭ রানে অলআউট করে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে রাঙালো শেষটাও।

১৮ রানে ৪ উইকেট। রোববার প্রথমে ব্যাট করা ভারতকে শুরু থেকেই চোখ রাঙাচ্ছিলো হ্যামিল্টনে ৯২ রানে অলআউট হওয়ার লজ্জা। সেখান থেকে যে দলটা ঘুরে দাঁড়ালো তার জন্য অর্ধেক কৃতিত্ব নিতে পারেন রাইডু। বিজয় শঙ্কর ও কেদার যাদবকে নিয়ে ৯৮ ও ৭৪ রানের দুই জুটি গড়লেন। পরে হার্দিক পান্ডিয়া ২২ বলে ৪৫ রানের এক ঝড় তুলে প্রতিরোধের দেয়াল করলেন মজবুত!

ভালো খেলেও অবশ্য আক্ষেপের শিকার হয়েছেন রাইডু। ৯০ রান করে ম্যাট হেনরির বলে ক্যাচ হয়েছেন মুনরোর হাতে। দশ রানের জন্য হয়নি সেঞ্চুরি।

নিউজিল্যান্ডের সামনে সুযোগ ছিল ম্যাচটা জিতে ব্যবধান কমানোর। কিন্তু ধারাবাহিকভাবে উইকেট তুলে নিয়ে চাপটা বাড়াতে থাকেন ভারতীয় বোলাররা। শেষ পর্যন্ত সেই চাপটা হাল্কা না করতে পেরে ৩৫ বল আগেই অলআউট হয় কিউইরা।

এক বিজয় ছাড়া সফল ভারতের বাকি বোলাররা। ৪১ রান খরচায় ৩ উইকেট নিয়ে সেরা বোলার যুজবেন্দ্র চাহাল। দুটি করে উইকেট নিয়েছেন পান্ডিয়া ও মোহাম্মদ শামি। একটি করে উইকেট গেছে ভুবেনেশ্বর কুমার ও কেদার যাদবের পকেটে।

Tags: লিড স্পোর্টস
Previous Post

বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাস সংরক্ষণে যা করতে হবে

Next Post

নিজেদের আন্ডারডগ ভাবছে ঢাকা

Next Post

নিজেদের আন্ডারডগ ভাবছে ঢাকা

হারকিউলিস-হত্যা-ধর্ষণের দায়ে অভিযুক্ত

আন্তর্জাতিক গণমাধ্যমে ধর্ষকদের খুনি হারকিউলিস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT