চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেদের আন্ডারডগ ভাবছে ঢাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:32 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

শেষ ম্যাচে খুলনা টাইটানসের বিপক্ষে দাপুটে জয়ে আত্মবিশ্বাস ফিরেছে। তবে চিটাগং ভাইকিংসের কাছে লিগপর্বে মুখোমুখি দুই দেখায় হারতে হয়েছে বলে নিজেদের আন্ডারডগ ভাবছে গত আসরের ফাইনালিস্ট ঢাকা ডায়নামাইটস। দলটির কোচ খালেদ মাহমুদ সুজন চিটাগংকে সমীহ কলে বললেন, এলিমেনেটর ম্যাচে আমরাই আন্ডারডগ।

সোমবার মিরপুরে বাঁচা-মরার ম্যাচে মুখোমুখি ঢাকা-চিটাগং। যে দল হেরে যাবে তারা বিদায় নেবে বিপিএল থেকে। টিকে থাকার লড়াইয়ে নামার আগে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করে দুদল। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দুই দলের প্রতিনিধিই প্রতিপক্ষকে প্রশংসায় ভাসালেন।

খালেদ মাহমুদ বলেন, ‘একজন অধিনায়কের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। মুশফিক সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। দারুণ কিছু ইনিংস খেলেছে, টুর্নামেন্টে দারুণ ফর্মে আছে। এছাড়া ওদের বেশ কিছু ক্রিকেটারও আছে দারুণ খেলছে। ডেলপোর্ট শেষ ম্যাচে ভালো করেছে। পাশাপাশি ওদের বোলাররাও অদম্য অবস্থায় আছে।’

বোলিং নিয়ে বলেন, ‘রাহি, খালেদ ওরা অনেক ভালো বোলিং করছে। নতুন হার্ডাসও বেশ ভালো বোলার। রবি ফ্রেইলিঙ্ক খেলতে পারবে কিনা আমি জানি না। সে দারুণ একজন ম্যাচ উইনার। সুতরাং এই প্রতিযোগিতাতে তারা বেশ ভালো একটি দল। ম্যাচ জিততে হলে দুই-একটি পারফরম্যান্স লাগে আসলে। তেমন পারফর্মার ওদের আছে। ওদেরকে ছোট করে নেয়ার কিছু নেই। যেহেতু ওদের কাছে আমরা দুই বার হেরেছি সুতরাং অবশ্যই আমরা আন্ডারডগ। আন্ডারডগ হয়েই আমরা খেলতে নামবো সামনের ম্যাচে।’

চিটাগংয়ের পেসার খালেদ আহমেদ বলেন, ‘আসলে আমাদের দলে তেমন বিগ হিটার নেই, কিন্তু ওদের দলে আছে। এখানেই আসলে আমরা একটু পিছিয়ে আছি এবং পার্থক্যটা এখানেই। ওদের সুযোগ থাকবে বেশি বিগ হিট করার। তবে আমরা চাইবো এখান থেকে বের হয়ে আসতে এবং শেষ দুই ম্যাচ যেভাবে খেলেছি আমরা চাইবো যে এর থেকে আরও ভালো ক্রিকেট খেলে শেষ ম্যাচটি জিততে।’

প্রথম ছয় ম্যাচের পাঁচটিতে জয় পাওয়া ঢাকা পরের পাঁচ ম্যাচে টানা হেরে যায়। তবে শনিবার রাতে খুলনাকে ৬ উইকেটে উড়িয়ে দিয়ে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করে সাকিব আল হাসানের দল। মুশফিকুর রহিমের চিটাগং প্লে-অফ নিশ্চিত করে ফেলে চট্টগ্রাম পর্বেই। ১২ ম্যাচে বন্দরনগরীর দলটির ১৪ পয়েন্ট।

সমান ১৬ পয়েন্ট পাওয়া রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস সোমবার সন্ধ্যায় মুখোমুখি হবে কোয়ালিফায়ার ম্যাচে। শীর্ষ দুই দলের লড়াইয়ে যারা জিতবে তারা উঠে যাবে ফাইনালে। হেরে যাওয়া দলের সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার। সেখানে প্রতিপক্ষ হবে ঢাকা-চিটাগংয়ের ম্যাচের জয়ী দল।

Tags: বিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
Previous Post

লজ্জা ভুলে ভারতের মধুর সমাপ্তি

Next Post

আন্তর্জাতিক গণমাধ্যমে ধর্ষকদের খুনি হারকিউলিস

Next Post
হারকিউলিস-হত্যা-ধর্ষণের দায়ে অভিযুক্ত

আন্তর্জাতিক গণমাধ্যমে ধর্ষকদের খুনি হারকিউলিস

তাবলিগের বিভেদ শেষ, ১৫ ফেব্রুয়ারি ইজতেমা: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT