চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঙ্কানদের রানপাহাড়ে চাপলেন ল্যাথাম-নিকোলস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:03 অপরাহ্ন 28, ডিসেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

১৫ বলে ট্রেন্ট বোল্টের তোলা ঝড়ের শোক ভোলার সময়ই পেল না শ্রীলঙ্কা। টম ল্যাথাম ও হেনরি নিকোলসের জোড়া শতকে লঙ্কানদের ঘাড়ে রানপাহাড় চাপিয়ে দিয়েছে নিউজিল্যান্ড।

ক্রাইস্টচার্চ টেস্টে শ্রীলঙ্কাকে ৬৬০ রানের অসম্ভব এক লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। লক্ষ্য তাড়ায় নেমে ২৪ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে তৃতীয় দিনেই হার দেখতে শুরু করেছে লঙ্কানরা।

প্রথম ইনিংসে ১০৪ রানে অলআউট হয়েছিল চণ্ডিকা হাথুরুসিংহের দল। আর কিউইদের প্রথম ইনিংসে সংগ্রহ ছিল ১৭৮ রান।

আগের দিনের ৭৪ রানের সঙ্গে তৃতীয় দিনে আরও ১০২ রান যোগ করে থেমেছেন ওয়েলিংটন টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানো ল্যাথাম। ৩৭০ বলে ১৭ চারের সঙ্গে এক ছক্কার মারও ছিল কিউই ওপেনারের ব্যাটে। আগের টেস্টেই অপরাজিত ২৬৪ রানের ইনিংস খেলেছেন ২৬ বছর বয়সী এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

ল্যাথামকে থামাতে পারলেও নিকোলসকে আউট করতে পারেননি লঙ্কান বোলাররা। ৫ উইকেটে ৫৮৫ রানে ইনিংস ঘোষণা সময় ডাবল সেঞ্চুরির পথেই ছিলেন নিকোলস। ২২৫ বলে অপরাজিত ১৬২ রানের ইনিংসটিতে ১৬ বার বল বাউন্ডারি ছাড়া করেছেন স্বাগতিকদের মিডলঅর্ডার ব্যাটসম্যান।

ল্যাথাম-নিকোলস রয়েসয়ে খেললেও লঙ্কান বোলারদের রীতিমত অত্যাচার করেছেন কলিন ডি গ্র্যান্ডহোম। টেস্ট ম্যাচে টি-টুয়েন্টি ব্যাটসম্যানদের মতো ব্যাট চালিয়েছেন কিউই অলরাউন্ডার। ৪৫ বলে খেলেছেন ৭১ রানের মারকাটারি ইনিংস!

Tags: লিড স্পোর্টস
Previous Post

কক্সবাজারে উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে ব্যালট পেপার

Next Post

শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় ব্রিটেন

Next Post
নির্বাচন

শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় ব্রিটেন

তফসিল ঘোষণার পর থেকে গ্রেপ্তার দশ হাজার ৩২৯ জন: বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT