চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তফসিল ঘোষণার পর থেকে গ্রেপ্তার দশ হাজার ৩২৯ জন: বিএনপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:23 অপরাহ্ন 28, ডিসেম্বর 2018
in রাজনীতি
A A

গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর হতে গতকাল ২৭ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত মোট দশ হাজার ৩২৯ জন বিএনপি নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

এছাড়া গায়েবী ও মিথ্যা মামলার সংখ্যা ৮৪৪টি, মোট হামলার সংখ্যা ২৮৯৬, মোট আহতের সংখ্যা তের হাজার ২৫২ জন, মৃতের সংখ্যা ৯ জন বলে অভিযোগ করেছে দলটি।

শুক্রবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন বিএনপির মুখপাত্র ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, শুধু গতকালই বিভিন্ন জেলায় বানোয়াট মামলা দায়ের হয়েছে ৩৮টি, গ্রেপ্তার করা হয়েছে ১১২৭ জন নেতাকর্মী, হত্যা করা হয়েছে ১ জনকে। এসবের জন্য আওয়ামী লীগকে দায়ী করে রিজভী নির্বাচনী প্রচারণায় ধানের শীষের প্রার্থী, বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় নিন্দা, ধিক্কার ও প্রতিবাদ জানান এবং এবং বিএনপি ও অঙ্গ,সহযোগী সংগঠনসহ বিরোধী দলীয় গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির জোর দাবি করেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনার ইশারায় প্রধান নির্বাচন কমিশনারের নির্দেশনায় এসব হয়েছে।

রিজভী বলেন, এত অত্যাচার, জুলুমের পরও জনগন ভয়কে জয় করে জেগে উঠছে। হামলা-নির্যাতনকে রুখে দিচ্ছে। বিভিন্ন জায়গায় প্রতিরোধ তৈরী হয়েছে। জুলুমের সকল বেড়াজাল ছিন্ন করে ৩০ ডিসেম্বর জনগণ ভোট কেন্দ্রে যাবে এবং ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের মুক্তি নিশ্চিত করবে।

এসময় বিএনপি চেয়াপার্সনকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতেই মিথ্যা মামলা দিয়ে এক বছর আগে থেকে কারাগারে বন্দি রেখেছে দাবি করে অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন রিজভী।

Tags: একাদশ জাতীয় নির্বাচনবিএনপিরুহুল কবীর রিজভী
Previous Post

শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় ব্রিটেন

Next Post

বুমরাহর ছোবলে নাকাল অস্ট্রেলিয়া

Next Post

বুমরাহর ছোবলে নাকাল অস্ট্রেলিয়া

‘আদম’-এর জন্য গাইলেন রাজিব-লিজা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT