চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঙ্কানদের বিপক্ষে টাইগার যুবাদের লিড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:06 অপরাহ্ন 18, অক্টোবর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ইনিংসে ব্যাট হাতে নিজেদের সক্ষমতার প্রমাণ ভালোমতোই দিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বল হাতেও থাকল সাফল্যের ঝলক। যুব টেস্টে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে প্রথম ইনিংসে অলআউট করে ৩৯ রানের লিড পেয়েছে টাইগার যুবারা।

কলম্বোয় চারদিনের টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৩০৯ থেকে ২১ রান দূরে থাকতে ২৮৮ রানে গুঁটিয়ে গেছে স্বাগতিক যুবারা।

মিডলঅর্ডার ব্যাটসম্যান সোনাল দিনুশা একপ্রান্ত আগলে রেখে শতক তুলে নিয়েছেন। কিন্তু অন্যপ্রান্তের ব্যাটসম্যানদের ফিরিয়ে দিয়ে নিজেদের কাজটা সেরেছেন বাংলাদেশি বোলাররা।

সমান ৩টি করে উইকেট নিয়েছেন অধিনায়ক তৌহিদ হৃদয় ও রাকিবুল হাসান। ২টি করে উইকেট শিকার শরিফুল ইসলাম ও শাহিন আলমের।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনার তানজিদ হাসানের উইকেট হারিয়ে দিন শেষে ১৮ রান তুলেছে বাংলাদেশ। উইকেটে আছেন প্রান্তিক নওরোজ ও মাহমুদুল হাসান। প্রথম ইনিংসে ৩০৯ রানের সংগ্রহ গড়ে টাইগার যুবারা।

Tags: লিড স্পোর্টস
Previous Post

ঋণ পরিশোধের প্রবণতা কমছে

Next Post

ফেসবুকে প্রতারণার কারণে সিএনএনের খবরে বাংলাদেশের নাম

Next Post

ফেসবুকে প্রতারণার কারণে সিএনএনের খবরে বাংলাদেশের নাম

আমার বন্ধু রাসেল!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT