চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার বন্ধু রাসেল!

শান্তা তাওহিদা by শান্তা তাওহিদা
11:46 অপরাহ্ন 18, অক্টোবর 2018
in মতামত
A A

এত যে বিষাদ চারিধারে আজ ! উত্তুরে হাওয়া হাহাকার করছে কান্না হয়ে। অথচ আজকের দিনটি তো এমন হবার কথা ছিল না…ধানমন্ডি ৩২ নম্বরে আজ যে দেবশিশুর আগমন হয়েছিল তার জন্মোৎবের আলোক ছটা মেঘে মেঘে ভেসে বেড়াবার কথা ছিল। কথা ছিল তেতুলিয়া হয়ে বঙ্গোপসাগরে মিলিয়ে যাওয়ার। কীভাবে করব আমরা আজকের দিনকে বরণ ।

জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য যে, ইতিহাসের কলংকজনক হত্যাকান্ডের নির্মম শিকার সেই দেবশিশুর হত্যাকারী আমরা নিজেরাই। ১৯৬৪ সালের ১৮ অক্টোবর দিনটি চিরদিনের জন্য বিষাদ ভরা হয়ে রইল। আর কোন দিন প্রত্যুষে হাসবে না সূর্য । রাত জাগা পাখির ডানায় করে বিষাদ মাখা ভোর আসে প্রতি বছর।
দেবশিশুর আজ ৫৪ তম জন্মদিন। কিন্তু কোথাও কোন আলো নেই। সে সময় কতইবা বয়স ছিল তার? ১০ বছর । অথচ ঘাতকের বুক একটি বারের জন্যেও কাঁপল না।

পঁচাত্তরে ১৫ আগস্ট ঘাতকেরা বাংলাদেশকে ছায়া পাকিস্তান বানানোর স্বপ্নে বিভোর হয়ে বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্যদের সাথে শিশু রাসেলকেও নির্মমভাবে হত্যা করে।

শেখ রাসেল বারবার মায়ের কাছে যেতে চেয়েছিল। আকুতি করেছিল, আমি মায়ের কাছে যাব । তার কান্নায় পাথর হয়তো গলে যায়। কিন্তু তাতে ঘাতকের নিষ্ঠুর মন গলেনি। তাদেরই একজন মায়ের কাছে চল বলে দোতলায় নিয়ে গিয়ে তাকে হত্যা করে। টেনে হিচড়ে উপড়ে নেয়ার সময় রাসেল ভয় পেয়ে বলেছিল, আমাকে হাসু আপার কাছে পাঠিয়ে দিন।

চিরতরে হারিয়ে গেল হাসু আপার কলিজার টুকরো । মা ফজিলাতুন্নেসা মুজিবের নাড়ি ছেড়া ধন। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা দুজনেই ছিলেন বার্টান্ড রাসেলের ভক্ত। তার মানেই রেখেছিলেন ছোট্ট রাসেলের নাম। রাসেলের জন্মের সময় বঙ্গবন্ধু জেলে ছিলেন। যার কারণে শিশু রাসেল বাবাকে ভালোভাবে চিনত না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মৃতিকথায় রয়েছে, জেলখানায় পরিবারের সবাই বঙ্গবন্ধুর সাথে দেখা করতে গেছেন। রাসেল এক পর্যায়ে বলে উঠল, হাসু আপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি? এমন প্রশ্নে সে সময়ের উপস্থিত সবাইকে হতবাক হতে হয়েছিল। আর আজও রাসেলের এমন প্রশ্নে আমরা হতচকিয়ে যাই এবং বেদনাহত হই। এমন ঘটনা আরও আছে।

২ বছরের শিশু রাসেল জেলখানায় গিয়ে একদিন বঙ্গবন্ধুকে বলল, ‘আব্বা বালি চল।’ … সেই দেবশিশু রেহাই পেল না ।
ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির সামনের যে রাস্তায় রাসেল সাইকেলে ঘুরে বেড়াত সেই রাস্তায় হেঁটে যেতে যেতে আমি বহুবার ভেবেছি রাসেল এর কথা। রাস্তাটাকে বহু লোকের সমাগমেও আমার কাছে নিঃসঙ্গ লাগে। রাস্তার দুপাশের গাছগুলো আজ নিশ্চয়ই সারাদিন অপেক্ষা করেছে রাসেলের জন্য।

ছোট রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী ছিল। পাড়ার আর দশজন সাধারণ ছেলের মতই সে স্কুলে আসত । ছোট ছেলেটি যেন বাবা মা আর বড় ভাই-বোনদের অনুসরণ করছে। কলাভবন থেকে বাসায় ফেরার পথে রাসেল এর স্কুলের সামনে মাঝে মাঝে দাঁড়াই। মনে মনে উত্তর খুঁজে পাবার চেষ্টা করি। কীভাবে সম্ভব একটি শিশুর শৈশব লুন্ঠন করা?

আমাদের রাসেলের তাই ৫৪ তম জন্মদিনেও বয়স বাড়ে না। আমাদের আদরের রাসেলের বয়স ১০ বছরে আটকে গেল। একটি শৈশব লুণ্ঠনের কী শাস্তি হতে পারে ? আমি ভেবে পাই না। আমি পরিমাপ করতে পারি না সেই শাস্তির ওজন! আমি কোন দাঁড়িপাল্লায় মাপতে পারি না ঘাতকের চোখের দিকে সরাসরি তাকিয়ে আমার চোখের বিচ্ছুরিত ঘৃণাকে।

ক্ষমতালোভী ঘাতকেরা চাপা দিতে চেয়েছিল যে আলোকরশ্মি তাতে তারা সক্ষম হয়নি। ১৯৯৬ সালে বহুবছর অমাবস্যায় ঢাকা চাঁদ আবার কিরণ ফিরে পেয়েছে জননেত্রি শেখ হাসিনার নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে।

১৯৯৬ সালে আমি চতুর্থ শ্রেণিতে পড়তাম। আমাদের ঘরের দেয়ালে বঙ্গবন্ধুর বিশাল একটা ছবি ছিল। আমার বাবার মুখে ইতিহাস শুনতে শুনতে আমার বড় হওয়া । বাবার মুখে শুনেছি ১৫ আগস্টের ভয়াবহ রাতের কাহিনী । বাবার সাথে শুনেছি প্রতি ১৫ আগস্টে, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই…। ১৯৯৬ সালে আমার বয়স ছিল ১০ বছর। বাবার কোলে বসে শুনেছি শেখ রাসেল কে নির্মম ভাবে হত্যা করার কাহিনী । ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছি । ১০ বছরের শান্তা মনে মনে রাসেলকে বাড়িয়ে দিয়েছিল বন্ধুর হাত। মাকে বুকে জড়িয়ে ধরে ভেবেছে, মায়ের কাছে রাসেলকে যেতে না দেয়ার বেদনা। খেলতে গিয়ে পরে গিয়ে হাত কেটে যাওয়ার পর ভেবেছে, যখন ঘাতকের বুলেট রাসেলের বুকটাকে ভেদ করে বেরিয়ে গেছে তখন কতখানি বেদনার কুকড়ে গেছে দেব শিশুর মুখটা…

আমার বাবার নাম মোঃ তৌহিদুজ্জামান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে চাকুরি থেকে অবসর নিয়েছেন। আমার বাবা তার নামের সাথে মিলিয়ে আমার নাম রেখেছিলেন তাওহিদা। বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করতেন। বাবার মুখে শুনেছি ভাষা আন্দোলন, ছয় দফা, গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ আর শেখ মুজিবের কথা । আমার বাবার নেতা শেখ মুজিব কবে কোনদিন আমার নেতা মুজিব হয়ে উঠেছেন আমি জানি না। আমার খুব গর্ব হয় আমার বাবাকে নিয়ে । মাঝে মাঝে ভাবি আজ যদি শেখ রাসেল বেঁচে থাকত সেও নিশ্চয়ই তার বাবা শেখ মুজিবকে নিয়ে আমার মত গর্ব করত !
আমার বন্ধু রাসেলের চোখে আমি তাকাতে পারি না। মাঝে মাঝে আমার নিজেকে খুব অপরাধী লাগে। আমার বন্ধু রাসেল কি কোনদিন ক্ষমা করবে আমাদের?

এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Tags: বঙ্গবন্ধু-শেখ রাসেলশেখ রাসেল
Previous Post

ফেসবুকে প্রতারণার কারণে সিএনএনের খবরে বাংলাদেশের নাম

Next Post

আইয়ুব বাচ্চুকে মনে করে কনসার্টে কান্নায় ভেঙে পড়লেন জেমস

Next Post

আইয়ুব বাচ্চুকে মনে করে কনসার্টে কান্নায় ভেঙে পড়লেন জেমস

প্রধানমন্ত্রী

বিদেশে চাকরিপ্রার্থীদের জন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT