চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইয়ুব বাচ্চুকে মনে করে কনসার্টে কান্নায় ভেঙে পড়লেন জেমস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:16 পূর্বাহ্ন 19, অক্টোবর 2018
in বিনোদন
A A

বাংলাদেশের ব্যান্ড সংগীতে আইয়ুব বাচ্চু ও জেমস দুজনেই কিংবদন্তি ও তুমুল জনপ্রিয় গায়ক। তাদের দুজনার মধ্যে সম্পর্ক প্রায় ৪০ বছরের। সুখ-দুঃখ, মান-অভিমানের মধ্যেও তারা পরস্পরকে বন্ধু ভাবতেন। হঠাৎ করে বৃহস্পতিবার সকালে মারা যান আইয়ুব বাচ্চু। তার মৃত্যু নাড়া দিলো জেমসকেও।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) রাতে বরগুনা জেলা স্টেডিয়ামে অপ্রতিরোধ্য অগ্রযাত্রার বাংলাদেশ শীর্ষক ‘উন্নয়ন কনসার্ট’-এ গাইতে মঞ্চে ওঠেন উপমহাদেশের বিখ্যাত রকস্টার জেমস।

রাত ৯.৫০ মিনিটে স্টেজে গাইতে উঠেই জেমস বলেন, আজকে কনসার্ট করার ইচ্ছে ছিল না। কিন্তু উপায় নেই। কনসার্ট উৎসর্গ করা হলো আমাদের সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে।

এরপর তিনি গান শুরু করার পরেই আইয়ুব বাচ্চুকে মনে করে কান্নায় ভেঙে পড়েন। ওই কনসার্টে উপস্থিত এক দর্শক চ্যানেল আই অনলাইনকে বরগুনা থেকে জানান, জেমস কান্নায় ভেঙে পড়লে ১০ মিনিট সময় নিয়ে স্টেজ থেকে নেমে যান।

এরপর স্টেজে উঠে রকস্টার জেমস বলেন, আইয়ুব বাচ্চুর সাথে আমার অনেক স্মৃতি। অনেক আগে বাচ্চু ভাই বলেছিলেন, দ্য শো মাস্ট গো অন।

এরপর জেমস একে একে পাঁচটি গান পরিবেশন করে মঞ্চ ত্যাগ করেন। গানগুলো করার সময় তার চোখেমুখে প্রিয় বন্ধু হারানোর ছাপ ভেসে বেড়াচ্ছিল।

জানা যায়, ওই কনসার্টে জেমস ছাড়াও গান করেন মেহরিন, বাপ্পা মজুমদার, পুলক। অনুষ্ঠানের শুরুতে বরগুনার স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন, পাশাপাশি নৃত্য পরিবেশন করেন। প্রায় ২০ হাজার দর্শক বরগুনা জেলা স্টেডিয়ামে এই কনসার্ট উপভোগ করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসায় হার্ট অ্যাটাক করেন গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চু। তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার (১৯ অক্টোবর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধার পরে ঢাকায় জানাজা ও পরেরদিন শনিবার চট্টগ্রামে জানাজা শেষে মায়ের কবরের পাশে সমাহিত হবেন এই গুণী সংগীত ব্যক্তিত্ব।

Tags: আইয়ুব বাচ্চুজেমসলিড বিনোদন
Previous Post

আমার বন্ধু রাসেল!

Next Post

বিদেশে চাকরিপ্রার্থীদের জন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী

বিদেশে চাকরিপ্রার্থীদের জন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

এখনও গণহত্যার ক্ষত বয়ে বেড়াচ্ছে মিয়ানমারের রাখাইন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT