চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লকডাউনে ‘শর্ত পূরণ’ সাপেক্ষে চলবে নাটকের শুটিং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:27 অপরাহ্ন 13, এপ্রিল 2021
in বিনোদন
A A
নাটক শুটিং সেটে স্বাস্থ্যবিধি অনুসরণ করে কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার ঘোষিত ‘কঠোর লকডাউন’ শুরু হচ্ছে বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকে, চলবে ২০ এপ্রিল পর্যন্ত। আর এই সময়ে সম্পূর্ণভাবে নাটকের দৃশ্য ধারণ বন্ধ থাকার বিষয়ে আন্তঃসংগঠনের নেতারা একমত পোষণ করলেও ‘শর্ত পূরণ’ সাপেক্ষে স্বল্পপরিসরে করা যাবে জরুরি দৃশ্য ধারণের কাজ।   

টেলিভিশনের পাঁচ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।

এফটিও, টেলিপ্যাব, ডিরেক্টরস গিল্ড, অভিনয়শিল্পী সংঘ, টেলিভিশন নাট্যকার সংঘের নেতাদের স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, প্রতিদিন আমরা শিল্পী ও কলাকুশলীদের করোনায় আক্রান্ত হবার খবর পাচ্ছি যা অত্যন্ত উদ্বেগজনক। জীবনের আগে কাজ হতে পারে না। লকডাউনে সকল প্রকার চিত্রধারণের কাজ আন্তসংগঠন বন্ধ রাখার ব্যাপারে একমত পোষণ করেছে।

তবে অতি জরুরী কিছু হলে আন্তঃসংগঠনের দেয়া শর্ত পূরণ করে দৃশ্য ধারণের কথাও বলা হয়েছে ওই বিবৃতিতে।সেখানে বলা হয়, সরকার ঘােষিত প্রজ্ঞাপন অনুযায়ি প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া লকডাউনের আওতামুক্ত বিধায় অতি জরুরি চিত্র ধারণ স্বল্প পরিসরে নিম্ন লিখিত শর্ত পূরণ করে দ্রুততম সময়ের মধ্যে সম্পাদন করে সেলফ কোয়ারেন্টান সম্পন্ন করতে নির্দেশনা দেয়া হয়।

যে শর্তগুলোর কথা বলছে আন্তসংগঠন:
১. আন্তঃসংগঠনের দেয়া স্বাস্থ্য বিধি কঠোরভাবে মেনে কাজ শেষ করতে হবে।
২. দৃশ্য ধারণের আগে সংশ্লিষ্ট ইউনিট প্রধান সকল শিল্পী কলাকুশলীর তাপমাত্রা পর্যবেক্ষণ এবং শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ তথ্য অবহিত থাকবেন।
৩. করােনার এই তীব্রতার মধ্যে পরিস্থিতি বিচারে কোন শিল্পী, কলাকুশলীকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে চিত্রধারণ কার্যক্রমে অংশগ্রহণ করার ব্যাপারে জোর করা যাবে না। এই পরিস্থিতিতে যে কোন শিল্পী সঙ্গত যুক্তি দেখিয়ে চুক্তিবদ্ধ কাজ থেকে নিজেকে প্রত্যাহার করতে পারবেন।
৪. ঢাকা শহর অথবা ঢাকার বাইরে চিত্রধারণে সংশ্লিষ্ট ইউনিট যথাযথ স্বাস্থ্য বিধি মেনে সকল শিল্পী কলাকুশলীদের আনা নেয়ার জন্য পর্যাপ্ত গাড়ির ব্যাবস্থা করবেন।
৫. সদস্যবৃন্দের যে কোন পরিস্থিতি এড়াতে নিজ নিজ সংগঠনের পরিচয়পত্র সাথে রাখবেন।
৬. যেহেতু প্রজ্ঞাপনে উল্লেখ আছে অতীব জরুরি প্রয়ােজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। বিধায় জরুরি প্রয়ােজনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক প্রদত্ত চলাচলের অনুমতি পত্র (মুভমেন্ট পাস) নিয়ে বের হবেন।

আন্তঃ সংগঠনের দেয়া স্বাস্থ্য বিধি কঠোরভাবে মেনে চলা হচ্ছে কিনা তা দেখার জন্য চার সদস্যের পর্যবেক্ষক দল গঠনের কথাও বলা হয় বিবৃতিতে। পর্যবেক্ষক দলে আছেন সাজ্জাদ হোসেন দোদুল, মুনিরা ইউসুফ মেমি, পিকলু চৌধুরী ও আহসান আলমগীর।

Tags: অভিনয়শিল্পী সংঘটেলিপ্যাবটেলিভিশন নাট্যকার সংঘডিরেক্টরস গিল্ডনাটকবন্ধলকডাউনলিড বিনোদনশুটিংসংগঠন
Previous Post

মাইলফলকের ম্যাচে সাকিবের নিয়ন্ত্রিত বোলিং

Next Post

করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারী ও পুরুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগীতশিল্পী পুতুলের হঠাৎ বিয়ে!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT