চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংগীতশিল্পী পুতুলের হঠাৎ বিয়ে!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:43 পূর্বাহ্ন 14, এপ্রিল 2021
in বিনোদন
A A
বাংলাদেশি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারী ও পুরুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার (১৪ এপ্রিল) এক সপ্তাহের কঠোর লকডাউনের নির্দেশনা দিয়েছে সরকার। ঠিক তার একদিন আগে বিয়ের পিঁড়িতে রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান’ দিয়ে শ্রোতা মহলে পরিচিতি পাওয়া কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুল।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবরটি নিজেই জানান সংগীতশিল্পী পুতুল, সেইসঙ্গে পারিবারিক আবহে সম্পন্ন হওয়া বিয়ের দুটি ছবিও পোস্ট করেন এই শিল্পী।

বিয়ের কথা জানিয়ে পুতুল লেখেন, ‘দুই পরিবারের বড়দের ইচ্ছা অনুসারে একেবারেই ঘরোয়াভাবে শুধুমাত্র পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘন্টাখানেকের প্রস্তুতিতে বিয়ে! দেশজুড়ে লকডাউনের পূর্বক্ষণে এতোটা আকস্মিকভাবে বিয়ের মতো একটা ঘটনার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না কেউ।’

পাত্রের পরিচয় জানিয়ে পুতুল আরো লেখেন, সৈয়দ রেজা আলী আমার গানবন্ধু বহু দিনের। অস্ট্রেলিয়াতে তার বেড়ে ওঠা। সেখানেই ব্যাংকার তিনি। তিনি একজন মিউজিক কম্পোজারও, দুর্দান্ত মেধাবী একজন গিটারিস্ট। তার কম্পোজিশনে সম্প্রতি বেশ কিছু গান গাওয়া হয়েছে। আমাদের গানের বহু বছরের বন্ধুত্বকে নতুন একটা মাত্রা দেয়ার কথা ভাবেন রেজার বাবা মা। তাদের কাছ থেকে বরাবরই সীমাহীন স্নেহ ভালোবাসা পেয়েছি।

নিজেদের জন্য শুভ কামনা জানিয়ে পুতুল আরো লেখেন, শুভকামনা নিজেকে এবং আমার সঙ্গী রেজাকে, বিবাহিত জীবনের দুর্গম পথ পাড়ি দেয়ার মতো বলিষ্ঠ পথিক যেনো হয়ে উঠতে পারি। সুরের বন্ধন আত্মার বন্ধনে গিয়েও যেনো একইরকম সুরেলা থাকে, যেনো ছন্দ না কাটে। যেনো সুর তাল লয়ের পরিমিতিতে অপূর্ব সংগীত সৃষ্টি করতে পারি সংসার নামের এই রহস্য-দুর্ভেদ্য জায়গাটায়। বন্ধু হিসেবে যেভাবে চিনতাম তাকে, সঙ্গী হিসেবেও সেই চেনাটাই যেনো সত্যি হয়।

পুতুলের বিয়ের খবরে তাকে শুভেচ্ছা জানাছেন সংগীতের মানুষ সহ তার ভক্ত অনুরাগীরা।

বিবাহিত জীবনটা সহজ, এ কথা যে বলে সে হয় অপরিণত, না হয় বোধহীন। কঠিন সমীকরণের বৈবাহিক জীবনকে আমরা নিজেদের সূত্রে সহজ করার…

Posted by Putul Sajia Sultana on Tuesday, April 13, 2021

Tags: কঠোর লকডাউনকণ্ঠশিল্পীক্লোজআপ ওয়ানগানবিয়েলকডাউনলিড বিনোদনসংগীত
Previous Post

করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

Next Post

ঘরোয়া আয়োজনে ভিন্ন এক পহেলা বৈশাখ

Next Post
পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা

ঘরোয়া আয়োজনে ভিন্ন এক পহেলা বৈশাখ

পয়লা বৈশাখে গুগল ডুডলে রঙিন মূর্তি ও সাংস্কৃতিক উপকরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

গুগল ডুডলে পয়লা বৈশাখ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT