চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লকডাউনে মাছ-মাংসের বিপণন ক্ষতিগ্রস্ত হবে না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:29 অপরাহ্ন 04, এপ্রিল 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
মাংস ও ডিমের ছবি, চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

লকডাউন ও জরুরি অবস্থা হলেও মাছ, মাংস, দুধ, ডিম উৎপাদন, আহরণ ও বিপণন কোনোভাবেই ক্ষতিগ্রস্থ হবে না বলে জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, পচনশীল পণ্য পরিবহন, বিপণনে কোনো ক্ষতি হবে না। এবারও সেই প্রক্রিয়া অব্যাহত রাখব।

আজ রোববার সকালে সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২১’ উদ্বোধন উপলক্ষে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সেসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, আমাদের সচিব সাহেব জরুরি ভিত্তিতে কন্ট্রোল রুম করেছিলেন। গতবার প্রশাসনিকভাবে সবার সঙ্গে সমন্বয় করে এমন করে দিয়েছিলাম যে এ জাতীয় পচনশীল পণ্য পরিবহন, বিপণনে কোনো ক্ষতি হবে হয়নি। এবারও সেই প্রক্রিয়া অব্যাহত রাখব। আমরা বিভিন্নভাবে মোবাইল ব্যবস্থাপনা করব। আমাদের যেসব গাড়ি আছে, সেগুলোতে মাছের সঙ্গে মাংস, ডিম সহজলভ্যভাবে যাতে মানুষের কাছে পৌঁছায়, সে ব্যবস্থা আমরা করব।

শ ম রেজাউল করিম বলেন, করোনা থেকে বাঁচতে হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলে শরীরে আমিষের চাহিদা মেটাতে হবে। পুষ্টি-আমিষের চাহিদা মেটাতে হলে সবচেয়ে বড় যোগানটা মাছ, মাংস, দুধ, ডিম থেকে আসে। বাংলাদেশের সবচেয়ে ব্র্যান্ডেড, পৃথিবীর মধ্যে সেরা মাছ হলো ইলিশ মাছ। ইলিশের উৎপাদনে যতো রাষ্ট্র রয়েছে, তার মধ্যে আমরা প্রথম স্থানে। অন্যান্য বছরের চেয়ে আমাদের উৎপাদন ছিল নজিরবিহীন। আমরা সরকারের পক্ষ থেকে চমৎকার ও কঠোর ব্যবস্থাপনা করেছিলাম।

‘‘প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার ইলিশসম্পদ রক্ষা ও উন্নয়নে সময়োপযোগী এবং বাস্তবমুখী কার্যক্রম বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। তাই ইলিশের টেকসই ও স্থায়িত্বশীল উৎপাদন নিশ্চিত করতে প্রতিবছর জাতীয়ভাবে সমন্বিত কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে। এ ধারাবাহিকতায় মৎস্যজীবী, ইলিশ ব্যবসায়ী, আড়তদার, ভোক্তাসহ সব শ্রেণির জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরের মতো জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২১ উদযাপন করা হচ্ছে।’’

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের মোট মৎস্য উৎপাদনের ১২.১৫ শতাংশ আসে ইলিস থেকে, যা একক প্রজাতি হিসেবে সর্বোচ্চ। জিডিপিতে ইলিশের অবদান ১ শতাংশের বেশি। বিশ্বের মোট উৎপাদিত ইলিশের প্রায় ৮০ শতাংশ এদেশের নদ-নদী, মোহনা ও সাগর থেকে আহরিত হয়। ইলিশ উৎপাদনকারী ১৩টি দেশের মধ্যে বাংলাদেশ শীর্ষ স্থানে রয়েছে।

Tags: প্রাণিসম্পদ মন্ত্রী
Previous Post

একটু সমস্যা হবে, তারপরও জীবনটা আগে: প্রধানমন্ত্রী

Next Post

জেডটিই প্রকাশ করলো ৫-জি ম্যাসেজিংয়ের শ্বেতপত্র

Next Post
5G প্রযুক্তির শ্বেতপত্রের প্রতীকী চিত্র, আধুনিক প্রযুক্তির প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

জেডটিই প্রকাশ করলো ৫-জি ম্যাসেজিংয়ের শ্বেতপত্র

নতুন করোনাভাইরাসের ভাইরাসের কাল্পনিক ছবি, সংক্রমণের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাঁচতে হলে মানতেই হবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT