চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঁচতে হলে মানতেই হবে

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
3:56 অপরাহ্ন 04, এপ্রিল 2021
in সম্পাদকীয়
A A
নতুন করোনাভাইরাসের ভাইরাসের কাল্পনিক ছবি, সংক্রমণের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে অতি দ্রুতগতিতে বাড়তে থাকা করোনাভাইরাসের লাগাম টেনে ধরতে আপাতত এক সপ্তাহের জন্য লকডাউনের মতো কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে সরকার। লকডাউনের এই সময়ে মানুষ যাতে ভাইরাসটিতে কম আক্রান্ত হয়; সে জন্য স্বাস্থ্যবিধি মেনে চলাসহ কঠোর কিছু বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

রোববার প্রকাশিত সেই প্রজ্ঞাপনে মানুষকে ঘরে রাখতে এসব কঠোর নিষেধাজ্ঞার কথা বলা হয়। বিশেষ করে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত এই ১২ ঘণ্টা অতি জরুরি প্রয়োজন ছাড়া কাউকে কোনোভাবেই ঘরের বাইরে আসতে মানা করা হয়েছে।

শপিং মল ও অন্যান্য দোকান বন্ধের পাশাপাশি সীমিত করা হয়েছে কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহের সময়। বলা হয়েছে- সোমবার থেকে উন্মুক্ত স্থানে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্রয়-বিক্রয় করা যাবে। তবে এর বাইরে কোনোভাবেই কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান খোলা রাখা যাবে না।

এমন আরও কিছু নির্দেশনার কথা বলা হয়েছে। কিন্তু আগের বছরের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি; শুধু কড়া নির্দেশনা দিলেই হবে না। সেসব নির্দেশনা মানুষকে মানতে বাধ্য করাতে হবে। না হলে কাজের কাজ কিছুই হবে না। মাঝখান থেকে কিছু মানুষের কারণে কষ্ট পাবে দেশের বেশিরভাগ মানুষ।

যদিও এবার সরকার বলছে; এ আদেশ যারা অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ জন্য সারাদেশে জেলা ও মাঠ প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ওইসব নির্দেশনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে বলেছে।

এটা ঠিক, বহু মানুষের জন্য এসব নির্দেশনা মেনে চলা কঠিন। বিশেষ করে যারা দিন এনে দিন খান। কাজের জন্য বাইরে না এলে যাদের ঘরে চুলা জ্বলে না। সেইসব মানুষের কাছে এই লকডাউন নিদারুণ কষ্টের। তবুও আমরা আসলে উপায় হীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও আজ সংসদে দাঁড়িয়ে সেই কষ্টের কথা উল্লেখ করে বলেছেন, ‘মানুষের সমস্যা হবে। তারপরও জীবনটা আগে। জীবন বাঁচানো সবার করণীয়।

গত ২৯ মার্চ থেকে আজ ৪ এপ্রিল পর্যন্ত মাত্র ৭ দিনে দেশে আক্রান্ত শনাক্ত হয়েছে ৪১ হাজার ৬৫০ জন। গড়ে প্রতিদিন আক্রান্ত হয়েছে ৫ হাজার ৯৫০ জন মানুষ। আর এই সময়ে মৃত্যু হয়েছে ৩৬২ জনের। গড়ে দিনে প্রায় ৫২ জনের মৃত্যু হয়েছে। এই পরিসংখ্যান থেকেই দেশে করোনাভাইরাসের ভয়াবহতা আঁচ করা যায়।

এমন পরিস্থিতি আমাদের বাঁচার একটাই উপায়; সঠিক উপায়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সরকার যেসব নির্দেশনা দিয়েছে- তা কঠোরভাবে মেনে চলা। না হলে সামনে আরও ভয়াবহতম পরিস্থিতি দেখতে হবে আমাদের।

Tags: করোনাকরোনাভাইরাসলকডাউনস্বাস্থবিধি
Previous Post

জেডটিই প্রকাশ করলো ৫-জি ম্যাসেজিংয়ের শ্বেতপত্র

Next Post

প্রভার ‘ফেক হাজব্যান্ড’ মনোজ প্রামাণিক

Next Post
প্রভার সঙ্গে মনোজ প্রামাণিকের হাস্যোজ্জ্বল মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রভার ‘ফেক হাজব্যান্ড’ মনোজ প্রামাণিক

লকডাউনে সরকারি অফিসে কর্মরত কর্মীরা কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লকডাউনে সীমিত পরিসরে চলবে সরকারি-বেসরকারি অফিস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT