চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সংকট: সন্তানদের নিয়ে গাড়ির নিচে রাত কাটান নুরুন নাহার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:55 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2017
in বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের রাখাইনে সাম্প্রতিক সহিংসতার পর প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা অনেক রোহিঙ্গা শিশু এবং নারী এখনও টেকনাফ ও উখিয়ার বিভিন্ন জায়গায় আশ্রয়ের সন্ধানে ঘুরছেন। এক্ষেত্রে বেশি ভোগান্তিতে পড়ছেন পুরুষ সদস্যহীন পরিবারগুলো। এমনই একজন রোহিঙ্গা নারীর নাম নুরুন নাহার। তিনি কোথাও থাকার জায়গা না পেয়ে সন্তানদের নিয়ে রাস্তার পাশে থেমে থাকা একটি বাসের নিচে শুয়ে রাত পার করেছেন।

বৃষ্টির কারণে কাদায় মাখামাখি পোশাক আর কাদা ভরা রাস্তায় এক হাতে সন্তানের হাত ধরে দাঁড়িয়ে কথা বলতে থাকা নুরুন নাহারের শুকনো চোখে-মুখে শুধুই বেঁচে থাকার আকুতি।

তিনি ইউএনএইচসিআর’কে বলছিলেন, ‘একটু বিশ্রাম নেয়ার জন্য আমাদের সবার আগে একটা জায়গা বা ঘর দরকার, তারপর দরকার চাল। কোথাও থাকার জায়গা না পেয়ে তাই রাস্তার পাশে সন্তানদের নিয়ে নিজের মতো করে একটি থাকার জায়গা বানিয়ে নিয়েছি।’

নাহারের মতো নতুন যেসব রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশ আসছেন, তাদের সবার জন্য পানি, খাদ্য, পোশাক এবং বাসস্থানের পাশাপাশি জরুরি ভাবে চিকিৎসা সেবা প্রয়োজন। কিন্তু সরকার ও ইউএনএইচসিআরের শরণার্থী ক্যাম্পে ঠাঁই না পেয়ে নতুন আসা শরণার্থীরা যে যেখানে পারছেন সেখানে এভাবেই বসবাস শুরু করছেন। অন্য যারা রাস্তা পাচ্ছেন না, তারা পাহাড়ের পাশে ঝুঁকিপূর্ণভাবে অস্থায়ী আবাস গড়েছেন।

গত ২৫ আগস্ট থেকে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অন্তত চার লাখের বেশি রোহিঙ্গা প্রবেশ করেছে এবং তা এখনও অব্যাহত রয়েছে। এদের মধ্যে সিংহভাগ শরণার্থী অস্থায়ী ক্যাম্পে ইতোমধ্যে এক মাস পার করেছেন।

শরণার্থীদের বাড়তি চাপ সামাল দিতে সম্প্রতি কুতুপলং শরণার্থী ক্যাম্পের ঠিক উল্টো দিকে আরেকটি জরুরি শরণার্থী আশ্রয় গড়ে তোলার কাজ শেষ করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। নতুন আসা শরণার্থীদের অনেকে এখন সেখানেই জায়গা পাচ্ছেন। এছাড়া শরণার্থীদের সহায়তা করতে বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছে তারা।

বিশেষ করে অস্থায়ী তাবু নির্মাণে প্লাস্টিক, দড়ি, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কাড়িগড়ি সহায়তা সরবরাহ করে শরণার্থীদের সহায়তা করছে ইউএনএইচসিআর।

গত ২৫ আগস্টে মিয়ানমারের কয়েকটি সেনা ও পুলিশের চৌকিতে রোহিঙ্গা ‘জঙ্গি’দের হামলার অভিযোগে আরাকান রাজ্যে রোহিঙ্গাদের ওপর ব্যাপক নির্যাতন শুরু করে দেশটির নিরাপত্তা বাহিনী। হত্যা, ধর্ষণের পাশাপাশি গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় গত কয়েক সপ্তাহে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

Tags: ইউএনএইচসিআররোহিঙ্গারোহিঙ্গা ক্যাম্প
Previous Post

হাউ মাউ করে কেন কেঁদেছেন মিম?

Next Post

পাহাড়ি গুহা থেকে তিনদিন পর মার্কিন ছাত্র উদ্ধার

Next Post
ভারতে গুহায় আটক

পাহাড়ি গুহা থেকে তিনদিন পর মার্কিন ছাত্র উদ্ধার

বাংলাদেশ ক্রিকেট কোচ রাসেল ডমিঙ্গো হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরার দিকে তাকাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবের অনুপস্থিতিতে ‘১১ জনে’ বিশ্বাসী সুজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT