চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সংকট নিরসনে সহায়তা দিতে ‘প্রস্তুত’ এডিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:22 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2018
in অর্থনীতি, বাংলাদেশ
A A

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ চাইলে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সহায়তা করবে বলে জানিয়েছেন ব্যাংকটির প্রেসিডেন্ট তাকিহিকো নাকাও।

বুধবার আগারগাঁও এডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রোহিঙ্গাদের নিয়ে এডিবির অবস্থান জানতে চাইলে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এডিবির প্রেসিডেন্ট বলেন, ২০১৭ সালের আগস্ট থেকে বর্তমান সময় পর্যন্ত মিয়ানমার সীমান্ত দিয়ে ৬ লাখ ৮৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশ তাদের অস্থায়ীভাবে থাকার সুযোগ দিয়েছে এবং মানবিক সহায়তা ভালোভাবে মোকাবেলা করছে। এটার জন্য দেশটি প্রশংসা পাওয়ার দাবীদার।

তিনি বলেন, এই সমস্যা নিরসনে বাংলাদেশ এখনও কোনো প্রস্তাব দেয়নি। প্রস্তাব দেয়া হলে বাংলাদেশকে সহায়তা দিবে এডিবি।

নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হলে বাংলাদেশকে আগের মতোই ঋণ সুবিধা দেয়া হবে, এতে সুদের হারেও তারতম্য হবে না বলে জানান তিনি।

তাকিহিকো নাকাও বলেন, এডিবি বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে সহায়তা করে আসছে। বিশেষ করে গ্যাস-বিদ্যুৎ, পরিবহন ও নগরউন্নয়ন খাতে। এখন বাংলাদেশ চাইলে বড় মেগা প্রকল্পেও সহায়তা করা হবে। তবে বিদেশিদের আকৃষ্ট করতে বিনিয়োগের পরিবেশ আরও ভাল করতে হবে বলে জানান তিনি।

তিনি বলেন, এডিবি বাংলাদেশে প্রাথমিক, মাধ্যমিক পর্যায় থেকে ভোকেশনাল ও টেকনিক্যাল শিক্ষায় বিনিয়োগ করবে। যেন অধিক সংখ্যক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তবে বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষায় নারীরা অগ্রাধিকার পাবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাকিহিকো নাকাও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির ধারা অব্যাহত রাখতে হলে গণতন্ত্র বজায় রাখতে হবে। তাই নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনীতি স্থিতিশীল থাকবে বলে প্রত্যাশা করে এডিবি।

নাকাও আরও বলেন, এডিবি দক্ষিণ এশীয় ইকোনমিক করিডরে নির্মাণে বাংলাদেশকে সহায়তা করবে। তবে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে রপ্তানি বাড়াতে হবে। অবকাঠামোর উন্নয়ন ও শিক্ষায় নজরদারি বাড়াতে হবে বলে জানা তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এডিবি’র মহাপরিচালক(দক্ষিণ এশীয়) হুন কিম, এডিবি সভাপতির প্রধান উপদেষ্টা ইয়োচিরো ইকিদা, বাংলাদেশে নিযুক্ত আবাসিক প্রতিনিধি মনমোহন প্রকাশ প্রমুখ।

Tags: এডিবিরোহিঙ্গা
Previous Post

খালেদার সাজা বহাল থাকবে: আশা অ্যাটর্নি জেনারেলের

Next Post

ঘুষখোরদের ধরিয়ে দিতে ব্যবসায়ীদের প্রতি দুদকের আহ্বান

Next Post
দুদক

ঘুষখোরদের ধরিয়ে দিতে ব্যবসায়ীদের প্রতি দুদকের আহ্বান

মেসি বাঁ পা দিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অতিমানব’ মেসিকে বিশ্বকাপে নিষিদ্ধের দাবি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT