চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অতিমানব’ মেসিকে বিশ্বকাপে নিষিদ্ধের দাবি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:26 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2018
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি বাঁ পা দিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি মানুষ নাকি অন্যকিছু, তা নিয়ে দ্বিধায় পড়ে গেছেন ইরানের কোচ কার্লোস কুইরোজ। তিনি বলছেন, আর্জেন্টিনা অধিনায়ক নিজেকে মানুষ প্রমাণ করতে না পারলে বিশ্বকাপে নিষিদ্ধ করা হোক!

মজা। বিস্ময়। মুগ্ধতা। মেসি সম্পর্কে কুইরোজের ওই অবিশ্বাস্য দাবি এগুলোর বাইরে আর কিছু নয়। তাই ক্রীড়া লেখকদের মতো বার্সার মহাতারকাকে তিনিও ‘ভিন গ্রহে’র বলে সম্বোধন করেছেন।
মূর্তিকারিগর

পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি বরাবরের মতো এই মৌসুমেও দুর্দান্ত ফর্মে আছেন। গত বছর জাতীয় দলকেও করেছেন ‘উদ্ধার’। বাঁচা-মরার ম্যাচে হ্যাটট্রিক করে ইকুয়েডরকে ৩-১ ব্যবধানে হারিয়ে রাশিয়া বিশ্বকাপে দলের অংশগ্রহণ নিশ্চিত করেন।

আরও পড়ুন: মেসি, বাঁ পা আর সরাসরি বিশ্বকাপ

মেসির বিপক্ষে ইরানি কোচেরও ঐতিহাসিক অভিজ্ঞতা রয়েছে। ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে দলটি প্রায় গোলশূন্য ‘ড্র’ পেয়েই যাচ্ছিল। কিন্তু মেসির কারণে সেটি হয়নি। ইনজুরিটাইমে গোল করে ম্যাচ জিতে নেন।

৬৪ বছর বয়সী কুইরোজ সেই থেকে মেসি ম্যানিয়ায় ভুগছেন। ফিফা.কমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘সবসময় আমি  বলি মেসি অন্যজাতের ফুটবলার। মানুষ হলে ওই ম্যাচে ওই কাজ করতে পারত না।’

লড়াকু কুইরোজ কখনো হারকে স্বাভাবিকভাবে নিতে পারেন না। কিন্তু মেসি এমন একজন, যার বিপক্ষে তিনি হেরেও আনন্দ পান, ‘আমি সাধারণত হারতে পছন্দ করি না। কিন্তু ওই ম্যাচের পর নেতিবাচক কোনো অনুভূতি আমার ভেতর আসেনি। ওটা এমন একটা ঘটনা, এমন একজনের দ্বারা হয়েছে যাকে বিশ্বকাপে খেলতে দেয়া উচিত নয়; যতক্ষণ না সে নিজেকে মানুষ বলে প্রমাণ করতে পারছে! ’

Tags: বিশ্বকাপ বাছাই পর্বমেসিরাশিয়া বিশ্বকাপ ২০১৮
Previous Post

ঘুষখোরদের ধরিয়ে দিতে ব্যবসায়ীদের প্রতি দুদকের আহ্বান

Next Post

প্রতিবন্ধীদের জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে কাজ করার আহ্বান

Next Post
প্রতিবন্ধী

প্রতিবন্ধীদের জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে কাজ করার আহ্বান

‘আমার ভাই আজ বেঁচে আছে শ্রীদেবীর জন্য’-অন্ধ ভক্তের আহাজারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT