চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা শরণার্থী ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত দ্রুত কার্যকর হোক

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
9:54 অপরাহ্ন 09, জুলাই 2017
in সম্পাদকীয়
A A
রোহিঙ্গা

রোহিঙ্গা আশ্রয় কেন্দ্র।

অনেক বছর থেকে বাংলাদেশকে মিয়ানমারের রোহিঙ্গা সমস্যার ধকল সইতে হচ্ছে। সরকারি মদদে মিয়ানমারে সাম্প্রদায়িক দাঙ্গার কারণে জীবন বাঁচাতে এসব রোহিঙ্গারা বাংলাদেশে আসলেও তাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের অসহযোগিতার কারণে ৫ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীর বেশিরভাগের নানা অপকর্মসহ বাংলাদেশকে নানা সমস্যা মোকাবেলা করতে হচ্ছে। এই সমস্যা সমাধানের লক্ষ্যে এখন বাংলাদেশ সফররত জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপপো গ্রান্ডির নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে আশার বাণী শুনিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ‘বাংলাদেশে অবস্থানরত এসব রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নিতে মিয়ানমার সরকার দ্রুত উদ্যোগ নেবে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জাতিসংঘের প্রতিনিধি দলটি মিয়ানমার সরকারের সঙ্গে কথা বলেছে এবং মিয়ানমার সরকারও বিষয়টি ইতিবাচক ভাবে নিয়েছে।’ এছাড়া পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীও এ বিষয়ে মিয়ানমারকে ‘অর্থবহ উদ্যোগ’ নিতে ইউএনএইচসিআরকে অনুরোধ জানিয়েছেন। ইউএনএইচসিআর হাইকমিশনার বাংলাদেশ সফরে এসে নিশ্চয়ই দেখেছেন, সীমান্তবর্তী জেলা কক্সবাজারে মিয়ানমারের বিপুলসংখ্যক নাগরিকের উপস্থিতি এ দেশের আর্থ-সামাজিক, রাজনৈতিক, জনসংখ্যা, পরিবেশ, মানবিক ও নিরাপত্তাসহ অনেক বিষয়ে বৈরী প্রভাবের সৃষ্টি করেছে। তাই এই বিষয়ে মিয়ানমারকে তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়ার ক্ষেত্রে ইউএনএইচসিআর এত বছরেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে কেন ব্যর্থ হয়েছে? কিন্তু সাম্প্রদায়িক সেই দাঙ্গার সময় জীবন বাঁচাতে নিরীহ মানুষদেরকে নিরাপদে আসার সুযোগ করে দিতে ইউএনএইচসিআর বাংলাদেশকে অনুরোধ করেছিল। তাই তারা কোনভাবেই এই সংকট সমাধানের ক্ষেত্রে দায় এড়াতে পারে না। তাই ইউএনএইচসিআর হাইকমিশনারের এই সফর শেষে এ বিষয়টি মানতে মিয়ানমারকে বাধ্য করার ক্ষেত্রে আরও বেশি তৎপর হবে বলে আমরা বিশ্বাস করি। এছাড়া এখনই রোহিঙ্গা সমস্যার সমাধান না করা হলে ভবিষ্যতে এরা বাংলাদেশ ও মিয়ানমারের জন্য আরও বড় হুমকির কারণ হয়ে দাঁড়াবে বলেও আমরা মনে করি। এছাড়া বাংলাদেশ সরকারকেও কূটনৈতিক দক্ষতার মাধ্যমে মিয়ানমারকে এই দাবি মানতে বাধ্য করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তাহলেই এক সময় বাংলাদেশের মানুষ রোহিঙ্গা নামক ‘বিষফোঁড়া’ থেকে মুক্তি পাবে। স্বরাষ্ট্রমন্ত্রীর কথা অনুযায়ী মিয়ানমারের রোহিঙ্গা শরনার্থী ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত দ্রুত কার্যকর হবে বলে আমাদের বিশ্বাস।

Tags: সম্পাদকীয়
Previous Post

ইউনেস্কো কি আপত্তি তুলে নিয়েছে? উপদেষ্টা বলছেন, হ্যাঁ

Next Post

প্রতিদিনই বন্যায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা

Next Post
বন্যা

প্রতিদিনই বন্যায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা

‘চারুকলা ৮৭’ এর আয়োজনে ‘বন্ধুত্বের ৩০ বছর’ উপলক্ষে আজ বিকেল ৫ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারীতে “Jump StArt @ 30” শিরোনামে দলগত প্রদর্শনীর উদ্বোধন করেন দেশ বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী।

বন্ধুত্বের ৩০ বছরে চারুকলা ৮৭'র শিল্পীত প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT