চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিদিনই বন্যায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:59 অপরাহ্ন 09, জুলাই 2017
in পরিবেশ
A A
বন্যা

টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। নদ নদীর পানি বেড়ে প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানি বন্দি হয়ে পড়েছে লাখো মানুষ। বাড়ছে পানিবাহিত রোগের প্রকোপ। ত্রাণ না পাওয়ার অভিযোগ বন্যার্তদের।

গাইবান্ধা
কক্সবাজার, মৌলভীবাজার ও সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দেশের উত্তরাঞ্চলে আরো অবনতি হয়েছে। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধার সব নদীর পানি বেড়েছে। ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে সদর উপজেলার ২২টি গ্রাম তলিয়ে গেছে।

সিরাজগঞ্জ
সিরাজগঞ্জেও যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি ঢুকেছে সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালি উপজেলার প্রায় ২৭ টি ইউনিয়নে।

কুড়িগ্রাম
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। পানিবন্দি ২০ ইউনিয়নের দেড় শতাধিক গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ। নিম্নাঞ্চলের পথ-ঘাট ও ঘর বাড়ি তলিয়ে থাকায় দুর্ভোগ বাড়ছে। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ খাবার পানি সংকট। তলিয়ে গেছে বিস্তীর্ণ সবজি ক্ষেত।

বগুড়া
বগুড়ায় যমুনা ও বাঙালি নদীর পানি বেড়ে সারিয়াকান্দির চার ইউনিয়নের ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। শুরু হয়েছে নদী ভাঙ্গন।

জামালপুর
জামালপুরে যমুনা নদী ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তিন উপজেলায় ২০টি ইউনিয়নে বিস্তীর্ণ এলাকায় প্লাবিত হয়ে পড়েছে।

কক্সবাজার
কক্সবাজার সদরের অর্ধশত গ্রাম প্লাবিত। ১ লাখ মানুষ পানিবন্দি রয়েছে।

মৌলভীবাজারে
মৌলভীবাজারে কুশিয়ারা নদীর পানি কমতে শুরু করেছে। তবে অপর্যাপ্ত ত্রাণের কারণে দুর্ভোগে দিন কাটছে পানিবন্দি মানুষের। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রকোপ।

প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মৌসুমী সুলতানার রিপোর্টে দেখুন বিস্তারিত:

Tags: বন্যা
Previous Post

রোহিঙ্গা শরণার্থী ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত দ্রুত কার্যকর হোক

Next Post

বন্ধুত্বের ৩০ বছরে চারুকলা ৮৭’র শিল্পীত প্রকাশ

Next Post
‘চারুকলা ৮৭’ এর আয়োজনে ‘বন্ধুত্বের ৩০ বছর’ উপলক্ষে আজ বিকেল ৫ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারীতে “Jump StArt @ 30” শিরোনামে দলগত প্রদর্শনীর উদ্বোধন করেন দেশ বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী।

বন্ধুত্বের ৩০ বছরে চারুকলা ৮৭'র শিল্পীত প্রকাশ

মর্গ

'ধর্ম জানা যায়নি' বলে সৎকারের অধিকারও পায়নি হতভাগা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT