চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রোহিঙ্গাদের মোবাইল ও ইন্টারনেট ব্যবহার বন্ধ হয়নি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:33 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2019
in বাংলাদেশ
A A

রোহিঙ্গা ক্যাম্পে কোনো প্রকার সিম বিক্রি, সিম ব্যবহার, এমনকি মোবাইল ফোন ব্যবহারসহ ইন্টারনেট ব্যবহারে যে নিষেধাজ্ঞা বিটিআরসি দিয়েছিল তা কার্যকর হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন। 

সোমবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর নির্মল সেন মিলনায়তনে রোহিঙ্গাদের টেলিযোগাযোগ এবং ইন্টারনেট ব্যবহার সম্পর্কিত অনুষ্ঠানে আয়োজকরা এমন অভিযোগ করে তারা।

অনুষ্ঠানে লিখিত বক্তব্যে বলা হয়, রোহিঙ্গাদের টেলিযোগাযোগ এবং ইন্টারনেট ব্যবহার সম্পর্কিত বিটিআরসির যে নির্দেশনা দেয়া হচ্ছে তা এখনও কার্যকর হয়নি।

তারা বলেন, ‘‘বিটিআরসি অপারেটরদের কে একটি নির্দেশনা প্রদান করে যাতে বলা হয়, আগামী ৭ কার্যদিবসের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে কোন প্রকার সিম বিক্রি, রোহিঙ্গা জনগোষ্ঠীকে সিম ব্যবহার বন্ধ তথা রোহিঙ্গা জনগোষ্ঠীকে মোবাইল সুবিধাদি প্রদান না করা সংক্রান্ত সকল ব্যবস্থা নিশ্চিত করে বিটিআরসিকে অবগত করার নির্দেশনা দেয়া হয়।

পরের দিন আরেক নির্দেশনায় বলা হয়, সন্ধ্যা ৬টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্প এলাকায় থ্রি-জি ও ফোর-জি সেবা বন্ধ থাকবে। ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ থাকবে। একটি অবৈধ সেবা গ্রহণ করে অবৈধ ভাবে অনুপ্রবেশকারী নাগরিকগণ সংগঠিত হচ্ছে, অপরাধ করছে এবং রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।’’

এই অবস্থায় রোহিঙ্গা ক্যাম্পে এক ঘণ্টার জন্য বিটিআরসি টেলিযোগযোগ ও ইন্টারনেট সেবা দিতে পারে কি না বা তাদের সেই ক্ষমতা আছে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন।

তারা জানায়, ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে ১২টি ক্যাম্প পরিদর্শন করে লক্ষ্য করা গেছে রোহিঙ্গারা অবাধে দিন রাত ২৪ ঘণ্টা টেলিযোগাযোগ ও ইন্টারনেট ব্যবহার করছে। যদিও নির্দেশনার প্রথম দিন ইন্টারনেটের গতি অনেক জায়গায় কম ছিল।

কিন্তু বিটিআরসি’র নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন হয়নি বলে মনে করেন সংগঠনটি।

Previous Post

উপাচার্যের বিরুদ্ধে ‘মিথ্যাচারের’ প্রতিবাদে জাবিতে মৌন মিছিল

Next Post

রওশনকে বিরোধীদলীয় নেতা স্বীকৃতি দিলেন স্পিকার

Next Post
জাতীয় পার্টির চেয়ারম্যান-রওশন এরশাদ

রওশনকে বিরোধীদলীয় নেতা স্বীকৃতি দিলেন স্পিকার

ক্রিকেটার থেকে যেভাবে গায়ক হলেন আরেফিন রুমি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT