চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপাচার্যের বিরুদ্ধে ‘মিথ্যাচারের’ প্রতিবাদে জাবিতে মৌন মিছিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:25 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের কাজে বাধাসৃষ্টি এবং উপাচার্যের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মৌন মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যপন্থী শিক্ষকরা।

প্রতিবাদ সমাবেশে শিক্ষকরা দাবি করছেন, বিশ্ববিদ্যালয়ের মহাউন্নয়ন প্রকল্পকে ঘিরে একটি পক্ষ প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে। তিন দফা দাবিতে চলমান আন্দোলনের নামে তারা মিথ্যাচার চালিয়ে যাচ্ছে।  মনগড়া তথ্য দিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও দেশবাসীকে বিভ্রান্ত করছে। এই ধরণের পরিস্থিতি কখনোই কাম্য নয়।

সোমবার বেলা সাড়ে ১১টায় ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে শিক্ষকদের মৌন মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও কলা অনুষদ প্রদক্ষিণ করে পুরাতন প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মৌন মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষকদের অংশগ্রহণে প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়।  প্রতিবাদ সভায় বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক মো. আব্দুল মান্নান চৌধুরী বলেন, ‘কোনো আন্দোলন করে উন্নয়ন কাজ বন্ধ করা যাবে না। বিশ্ববিদ্যালয়ের একটি নির্দিষ্ট মহল উন্নয়ন বন্ধ করার জন্য চক্রান্ত করছে। আমি বিশ্বাস করি তাদের চক্রান্ত সফল হবে না।’

বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে বিষয়টির সুষ্ঠু সমাধান জরুরি বলে মনে করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার।

আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সবকিছুরই একটি সুষ্ঠু সমাধান থাকে।  আন্দোলন কোনো সমাধান হতে পারে না। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে আলোচনা করে উদ্ভুত সমস্যার সমাধান করা যেতে পারে।  তাই বিষয়টি সমাধানের লক্ষ্যে সবাইকে আলোচনায় বসতে হবে।’

পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আলমগীর কবিরের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ, অধ্যাপক সোহেল আহমেদ, অধ্যাপক আলী আজম তালুকদার, অধ্যাপক আবদুল্লাহ হেল কাফী, অধ্যাপক রাশেদা আখতার প্রমুখ।

মৌন মিছিল ও পরবর্তী প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনিস্টিউটের প্রায় দেড় শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

Tags: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদমৌন মিছিলশহীদ মিনার
Previous Post

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

Next Post

‘রোহিঙ্গাদের মোবাইল ও ইন্টারনেট ব্যবহার বন্ধ হয়নি’

Next Post

‘রোহিঙ্গাদের মোবাইল ও ইন্টারনেট ব্যবহার বন্ধ হয়নি’

জাতীয় পার্টির চেয়ারম্যান-রওশন এরশাদ

রওশনকে বিরোধীদলীয় নেতা স্বীকৃতি দিলেন স্পিকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT