চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর সেঞ্চুরি, যে কীর্তি আছে আর কেবল একজনের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:43 পূর্বাহ্ন 09, সেপ্টেম্বর 2020
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো উল্লাসে ভরা, সেঞ্চুরি উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পায়ের আঙুলে সংক্রমণে শনিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে নামতে পারেননি। মঙ্গলবার সুইডেনের বিপক্ষে আর বসে থাকেননি। নেমেই অসাধারণ এক মাইলফলক গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইতিহাসের মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলে গোলের সেঞ্চুরি করেছেন পর্তুগাল অধিনায়ক।

উয়েফা নেশনস কাপের লড়াই দিয়ে আন্তর্জাতিক ফুটবল মাঠে ফিরেছে। রোনালদোও অনেকদিন পর জাতীয় দল জার্সিতে নামলেন। ২০১৯ সালের নেশনস চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার মিশনে টানা দ্বিতীয় জয় এনে দিলেন।

প্রথম জয়ের দুদিন পর পর্তুগাল যখন মাঠে নামল, সিআর সেভেন শুধু ফেরেননি, করেছেন জোড়া গোল। তার দুই গোলেই সুইডিশদের ২-০তে হারিয়েছে পর্তুগিজরা। ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে ও ৭২ মিনিটে গোল দুটি করেন রোনালদো।

প্রথম গোলটি দিয়ে জাতীয় দল জার্সিতে শততম গোল করার মাইলফলকে নাম তোলেন রোনালদো। ফুটবল ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে অনন্য এই অর্জনে নাম লিখলেন। দর্শনীয় ফ্রি-কিকে রেকর্ড গড়া গোলটি করেছেন তিনি।

আন্তর্জাতিক ফুটবলে এতদিন গোলের সেঞ্চুরি ছিল কেবল একজনের। ইরানের সাবেক স্ট্রাইকার আলী দাইয়ি জাতীয় দল জার্সিতে ১৪৯ ম্যাচে ১০৯ গোল করেছেন। ৩৫ বছর বয়সী রোনালদোর পর্তুগাল জার্সিতে ১৬৫ ম্যাচে গোল হয়ে গেল ১০১টি।

Tags: উয়েফা নেশনস কাপপর্তুগালরোনালদোলিড স্পোর্টস
Previous Post

জামিন পাননি রিয়া, থাকতে হচ্ছে জেলেই

Next Post

করোনাভাইরাস: মহামারির ৯ মাসে বিশ্বব্যাপী ৯ লক্ষাধিক মৃত্যু

Next Post
করোনাভাইরাস মহামারিতে মৃতদেহ পরিবহন ও সেবা প্রদান।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: মহামারির ৯ মাসে বিশ্বব্যাপী ৯ লক্ষাধিক মৃত্যু

Laboratory scientist working on COVID-19 vaccine research in a biosafety cabinet. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন ট্রায়াল স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT