চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামিন পাননি রিয়া, থাকতে হচ্ছে জেলেই

সিএইচআই + এইচটি by সিএইচআই + এইচটি
11:44 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2020
in বিনোদন
A A
রিয়া চক্রবর্তীর জামিন না মেলায় জেলে থাকতে হচ্ছে, আদালত থেকে বের হচ্ছেন তিনি. Channel i News - চ্যানেল আই নিউজ

সুশান্ত মামলার সঙ্গে জড়িত মাদককাণ্ডে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার হয়েছেন রিয়া চক্রবর্তী। এদিন তার আইনজীবীরা জামিন চেয়েও পাননি। ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত মঞ্জুর করলেন ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার রাতেই সংশোধনাগারে পাঠানো হয়েছে রিয়া চক্রবর্তীকে। বুধবার সেশন কোর্টে পুনরায় রিয়ার জামিনের আবেদন করবেন আইনজীবীরা।

মঙ্গলবার বিকেল চারটার দিকে নার্কোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হাতে গ্রেপ্তার হন রিয়া। এরপর মুম্বাইয়ের সাইন হাসপাতালে মেডিক্যাল পরীক্ষা করা হয় তার। সেখান থেকে আবার এনসিবির কার্যালয়ে নিয়ে আসা হয় তাকে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এদিন ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয় রিয়া চক্রবর্তীকে।

এনসিবির তরফে রিয়ার কাস্টডি রিমান্ড দাবি করা হবে না, সে কথা আগেই জানিয়েছিলেন সংস্থার ডেপুটি জেনারেল এমএ জৈন। এনসিবির তরফে রিয়ার ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের দাবি করা হয়েছিল। তা মঞ্জুর করা হয়।

এনসিবি তাদের অফিশিয়াল বক্তব্যে জানিয়েছে, রিয়া নিজের জবানবন্দিতে যা বলেছেন সেটা ওকে গ্রেপ্তারের জন্য যথেষ্ট। আমরা যখন তাকে গ্রেপ্তার করেছি তখন আমাদের কাছে তথ্য-প্রমাণ রয়েছে।

রিয়ার কাছ থেকে কোনওরকম নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করা হয়নি সেটিও পরিষ্কার করে দেন এমএ জৈন। কী ধরণের প্রমাণ মিলেছে রিয়ার কাছ থেকে, তা নিয়ে অবশ্য মুখ খোলেনি এনসিবি। তদন্ত প্রক্রিয়া চলছে, তাই এই নিয়ে কোনও মন্তব্য নয় জানান এমএ জৈন।

ভারতীয় এনডিপিএস আইনের আওতায় ৮ (সি), ২০ (বি), ২৭ (এ), ২৮, এবং ২৯ নম্বর ধারায় গ্রেপ্তার করা হয় রিয়া চক্রবর্তীকে। রিয়ার বিরুদ্ধে এনসিবির তরফে যে ধারাগুলি এনডিপিএসের আইনের আওতায় আনা হয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখ্য ২৭ (এ) ধারা অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, যা প্রমাণ হলে কমপক্ষে ১০ বছরের সাজা হবে রিয়ার।

মাদককাণ্ডে এনসিবির হাতে গ্রেপ্তার হওয়ার পাশাপাশি, সুশান্ত মামলায় অপর দুই কেন্দ্রীয় সংস্থার এফআইআরেও মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী। সিবিআই সুশান্তের মৃত্যু মামলার তদন্ত করছে, অন্যদিকে অর্থ আত্মসাত সংক্রান্ত মামলার তদন্ত করছে ইডি।

Tags: জামিনতদন্তবলিউডবিচাররিয়া চক্রবর্তীসুশান্তসুশান্ত সিং
Previous Post

আবারও মুখরিত হোক বিদ্যালয় প্রাঙ্গণ

Next Post

রোনালদোর সেঞ্চুরি, যে কীর্তি আছে আর কেবল একজনের

Next Post
রোনালদো উল্লাসে ভরা, সেঞ্চুরি উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদোর সেঞ্চুরি, যে কীর্তি আছে আর কেবল একজনের

করোনাভাইরাস মহামারিতে মৃতদেহ পরিবহন ও সেবা প্রদান।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: মহামারির ৯ মাসে বিশ্বব্যাপী ৯ লক্ষাধিক মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT