চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর বিদায়ে ‘স্বাধীনতার’ স্বাদ পাচ্ছেন বেনজেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:28 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2019
in ফুটবল, স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদে এক দশকের ক্যারিয়ার করিম বেনজেমার। কিন্তু এই দশ বছরের নয় বছরই ছায়া হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর। মৌসুমের শুরুতে রোনালদোর জুভেন্টাসে চলে যাওয়ায় নয় বছর পর আসল ফুটবলের স্বাদ পাচ্ছেন, ফ্রান্স ফুটবলকে এমনটাই জানিয়েছেন জাতীয় দল থেকে ব্রাত্য বেনজেমা!

২০০৯ সালে ম্যানইউ থেকে রোনালদো আর লিওঁ থেকে বেনজেমাকে নিয়ে আসে রিয়াল। ক্লাবটির হয়ে শুরুতে নিখাদ স্ট্রাইকার হিসেবে খেললেও একটা সময় খেলার ধরনই পরিবর্তন হয়ে যায় বেনজেমার। ফরোয়ার্ড হিসেবে যেখানে গোল করার কথা সেখানে রোনালদোকে গোল বানিয়ে দেয়াই প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় ফরাসি তারকার। অথচ পজিশন হিসেবে রোনালদো হলেন একজন উইঙ্গার!

খেলার ধরণ পরিবর্তন হয়ে যাওয়ায় একজন স্বাভাবিক স্ট্রাইকারের মত গোল পাননি বেনজেমা। উল্টো উইঙ্গার হয়েও ৩০০র বেশি গোল করে রিয়াল ছেড়েছেন রোনালদো। তারকা সতীর্থের বিদায়ে দল খানিকটা সমস্যায় পড়লেও আঁখেরে লাভ হয়েছে বেনজেমার। এতদিন যেটা করতে পারেননি রোনালদোর জন্য, সেটাতেই এখন মনোযোগ দিতে পারবেন রিয়ালের জার্সি নাম্বার নাইন।

‘এখন সম্পূর্ণ চাপটা আমার কাঁধে। আমি যে গোল করতে পারি, দলকে টানতে পারি সেটা আমাকে দেখাতে হবে। আর আমি এটাই চাই। লিওঁতে থাকতে এটাই করতাম। আমি নিজেকে নিজেই বলি, মাদ্রিদকে তুলতে হবে এবং সেটা আরো ভালোভাবে।’

‘যখন আমি মাদ্রিদে আসি তখন আমাকে খেলার ধরণ বদলাতে হয়েছে। আমি নিজেকে একজন মহান খেলোয়াড়ের সেবায় নিয়োজিত করি, এমন একজন খেলোয়াড় যে প্রতি মৌসুমে ৫০টির মতো করে গোল করতো। তার সঙ্গে খেলতে পারাটা ছিল বিশেষ সৌভাগ্যের। এখন আমি দলের আক্রমণের প্রধান নেতা। খেলায় পার্থক্য গড়ে দেয়া আমার কাজ। আমি খুব খুশি কারণ আমি আমার আসল খেলাটা খেলতে পারব।’

Tags: করিম বেনজেমাক্রিস্টিয়ানো রোনালদোরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

ডাকসু: জিএস পদে লড়বেন সাংবাদিক সমিতির সভাপতি আসিফ

Next Post

ডাকসু নির্বাচন: ছাত্রলীগকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালো ‘বিদ্রোহী’রা

Next Post

ডাকসু নির্বাচন: ছাত্রলীগকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালো ‘বিদ্রোহী’রা

হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পে জোভান-ফারিয়ার ‘কুটুম পাখি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT