চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ডের মালায় আফগানিস্তানের বিশাল পুঁজি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:08 অপরাহ্ন 08, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলোয়াড়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিজের প্রথম ওয়ানডে জয়ের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে আফগানিস্তান। চট্টগ্রামে ওপেনিং জুটির বীরত্বগাঁথায় ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে সফরকারীরা তুলেছে ৩৩১ রান। ১৪ বছরের ওয়ানডে ইতিহাসে এটি আফগানদের দ্বিতীয় সর্বোচ্চ পুঁজি। ৩৩৮ রান দলটির সর্বোচ্চ সংগ্রহ

বাংলাদেশের বিপক্ষে দলটির  আগের সেরা সংগ্রহ ছিল ৩০৬ রান। শনিবার সেটি পেরিয়ে যায় অনায়াসেই। ওপেনিং জুটি ভাঙার পর অবশ্য রান তোলার গতি খুব বেশি বাড়াতে পারেনি আফগানিস্তান। বাংলাদেশের বোলাররা দ্রুত উইকেট তুলে আটকে রাখেন রানের চাকা।

সফরকারীদের দুই ওপেনারই করেছেন সেঞ্চুরি। রাহমানউল্লাহ গুরবাজ ১২৫ বলে ১৪৫ রানের ইনিংস উপহার দিয়ে আউট হন। তার বিদায়ে ভাঙে ২৫৬ রানের রেকর্ড জুটি। ওপেনিং জুটি তো বটেই, যেকোনো উইকেটেও এটি দলটির সর্বোচ্চ জুটি।

২০১০ সালে স্কটল্যান্ডের বিপক্ষে মোহাম্মদ শেহজাদ ও করিম সাদিক দ্বিতীয় উইকেট জুটিতে অবিচ্ছিন্ন থেকে যোগ করেছিলেন ২১৮ রান।

ওপেনিং জুটিতে ১১ বছর আগের রেকর্ড ভেঙেছেন গুরবাজ ও ইব্রাহিম। ওপেনিং জুটিতে আফগানদের সর্বোচ্চ রান ছিল ১৪২। ২০১১ সালে শারজায় নেদারল্যান্ডসের বিপক্ষে করিম সাদিক ও আহমেদ জাভেদ আহমাদি করেছিলেন সে রেকর্ড।

দলীয় সংগ্রহ আড়াইশ পেরিয়ে যাওয়ার পর সাকিব আল হাসানের ডেলিভারিতে এলবিডব্লিউ হন গুরবাজ। ১৩ চার ও ৮ ছয়ে দেড়শ কাছে গিয়ে থামেন তিনি। আউট হওয়ার আগে ওয়ানডে ক্যারিয়ারে নিজের সর্বোচ্চ ইনিংস খেলে যান।

প্রথম উইকেট হারানোর পর আফগানিস্তান দ্বিতীয় উইকেট হারায় খুব দ্রুত। ২ রান করে ইবাদত হোসেনের বলে মোস্তাফিজুর রহমানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রহমত শাহ। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদী। তিনিও করেন ২ রান। রেকর্ড জুটি ভাঙার পর দ্রুত তিন উইকেট তুলে ম্যাচে ফেরার চেষ্টা করে বাংলাদেশ।

দলীয় তিনশ ছোঁয়ার আগে আউট হন ইব্রাহিম। ১১৯ বলে ৯টি চার ও একটি ছয়ে ১০০ রান করে মোস্তাফিজুর রহমানের শিকার হন তিনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় আফগানিস্তান। মোহাম্মদ নবীর ১৫ বলে অপরাজিত ২৫ রানের ইনিংসে দলটি খুঁজে নেয় বড় সংগ্রহের ঠিকানা।

মোস্তাফিজ, সাকিব, হাসান ও মিরাজ নেন দুটি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন ইবাদত হোসেন। নিজের শেষ ওভারে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন টাইগার পেসার।

সিরিজে ফিরতে বাংলাদেশকে করতে হবে নতুন রেকর্ড। ৩২২ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড নেই টাইগারদের। আফগানদের নানা রেকর্ডের পর পাওয়া সংগ্রহ টপকাতে বাংলাদেশকেও করতে হবে রেকর্ড।

Tags: চট্টগ্রামদ্বিতীয় ওয়ানডেবাংলাদেশ-আফগানিস্তানলিড স্পোর্টস
Previous Post

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভি‌যোগে হাসপাতা‌লে ভাঙচুর

Next Post

জমকালো জীবন ছেড়ে কেন আড়ালে ছিলেন অ্যাম্বার?

Next Post
একজন মহিলা শিশুর সাথে খেলছেন, হাসি মুখে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জমকালো জীবন ছেড়ে কেন আড়ালে ছিলেন অ্যাম্বার?

মেসি মিয়ামি ফুটবল ক্লাবে যোগদান ঘোষণা করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির অভিষেকের দিনক্ষণ নিশ্চিত করল মিয়ামি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT