চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির অভিষেকের দিনক্ষণ নিশ্চিত করল মিয়ামি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:14 অপরাহ্ন 08, জুলাই 2023
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি মিয়ামি ফুটবল ক্লাবে যোগদান ঘোষণা করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুনের শুরুতে ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার কথা জানিয়েছিলেন লিওনেল মেসি। তখনই এসেছিল তার মাঠে নামার দিনক্ষণের খবর। এবার নিশ্চিত করলেন যুক্তরাষ্ট্রের ক্লাবটির মালিক হোর্হে মাস। ২২ জুলাই মেজর লিগ সকারে অভিষেক হবে বিশ্বজয়ী কিংবদন্তির। মেসিকে সমর্থকদের সামনে উপস্থাপন করা হবে তারও আগে। ১৬ জুলাই মিয়ামির মাঠে দেখা যাবে আর্জেন্টাইন কিংবদন্তিকে।

বিবৃতিতে ‘দ্য আনভেইল’ নামের একটি আয়োজনের কথা জানিয়েছে মিয়ামি। সেখানে দেখা মিলবে আর্জেন্টাইন মহাতারকার। যদিও বিবৃতিতে মেসির নাম উল্লেখ করা হয়নি। বলা হয়েছে, ‘উল্লেখযোগ্য পরিচয় পর্বটিতে অন্তর্ভুক্ত থাকবে রোমাঞ্চকর বিনোদন। সঙ্গে মাঠে বক্তৃতার আয়োজনসহ থাকছে আরও অনেককিছু।’

দেশটির গণমাধ্যমে খবর, ‘দ্য আনভেইল’ নামের আয়োজনে মেসির সঙ্গে উপস্থাপন করা হতে পারে সার্জিও বুসকেটস এবং জর্ডি আলবাকেও।

ক্লাবের পরিচয় পর্ব শেষে মিয়ামির হয়ে প্রথম ম্যাচে মেসিকে দেখা যাবে মেক্সিকান ক্লাব ক্রুজ আসুলের বিপক্ষে। লিগ কাপের ম্যাচে মিয়ামি ও ক্রুজ আসুল লড়বে ফ্লোরিডার ফোর্ট লডারডেলের ডিআরভি পিএনকে স্টেডিয়ামে।

যুক্তরাষ্ট্রের এমএলএস ও মেক্সিকোর লিগা এমএক্স ক্লাবগুলোর মধ্যে বাৎসরিক লিগ কাপ প্রতিযোগিতাটি হয়ে থাকে।

Tags: আলবাবুসকেটসমিয়ামিমেজর লিগ সকারমেসিলিগ কাপলিড স্পোর্টস
Previous Post

জমকালো জীবন ছেড়ে কেন আড়ালে ছিলেন অ্যাম্বার?

Next Post

রেকর্ড ৮২০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, ২ জনের মৃত্যু

Next Post
ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ড ৮২০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, ২ জনের মৃত্যু

রাবি অধ্যাপক তাহের হত্যা মামলার দুই আসামির আবেদন নাকচ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবি অধ্যাপক তাহের হত্যা ২ আসামির আবেদন নাকচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT