চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল-জিদান মধুচন্দ্রিমা আর পাঁচ মাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:04 অপরাহ্ন 18, জানুয়ারি 2018
in স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজের একমাত্র ‘তত্ত্ব’ হল সাফল্য। কিন্তু ক্লাবের সাম্প্রতিক ছবি সেটার ঠিক বিপরীত। রিয়ালের আনাচে-কানাচে যত ধরনের অভিব্যক্তি চোখে পড়ছেম সেটার মধ্যে সবচেয়ে ব্যবহৃত অভিব্যক্তিগুলোর একটি হল নগদে সাফল্য চাই। তাই ক্লাব সভাপতির সাফল্য ‘তত্ত্ব’র প্রথম বলি হতে পারেন এক সময়ের আদরের ছেলে ও বর্তমান কোচ জিনেদিন জিদান।

চলতি মৌসুমে সাবেক প্লে-মেকারের দল একেবারেই নিষ্প্রভ। লিগের মাঝপথেই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার থেকে ১৯ পয়েন্টে পিছিয়ে পড়েছে।

রিয়ালের সাম্প্রতিক ইতিহাস ও ধৈর্যর বিচারে বলা যায়, বিস্ময়কর রেকর্ড গড়ে গত দু’বছরে দুটি চ্যাম্পিয়ন্স লিগসহ আটটি শিরোপা জয়ের পরও নিজের চাকরিটা তাই সম্ভবত আর বাঁচাতেই পারছেন না জিদান।

লস ব্লাঙ্কোসদের অন্দরমহলের খবর, জিদান-রিয়াল বিচ্ছেদের সম্ভাবনাটা দিনদিন বেড়েই চলছে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানাচ্ছে, মৌসুম শেষেই রিয়াল-জিদানের সম্পর্ক চুকে যাচ্ছে। অর্থাৎ, আগামী জুনেই রিয়ালে ইতিহাসে অতীত হতে যাচ্ছেন ৪৫ বছর বয়সী ফরাসি কিংবদন্তি।

ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, ভক্তরা এবং বোর্ড সবসময় সাফল্যের জন্য তার উপর যে অতিরিক্ত চাপ প্রয়োগ করছে, তা মোকাবেলা করতে রীতিমত সংগ্রাম করতে হচ্ছে জিদানকে এবং এ কারণে তিনি ক্লান্তও।

জিদান নিজে থেকে এখনও কিছু না বললেও ক্লাব তার বিকল্প পর্যন্ত ঠিক করে ফেলেছে বলে খবর। ক্লাবের ইতিহাসে দ্বিতীয় সেরা সফল কোচের জায়গায় সম্ভব্য বড় দুই নাম উচ্চারিত হচ্ছে। একজন জার্মান বিশ্বকাপজয়ী কোচ জোয়াকিম লো এবং অপরজন টটেনহ্যাম হটস্পারের আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনি।

Tags: জিনেদিন জিদানরিয়াল মাদ্রিদ
Previous Post

জিডিপির প্রবৃদ্ধি ৭ শতাংশ হতে পারে: এডিবি

Next Post

‘ভয়-ডরহীন’ বিজয়কে আগলে রাখছেন মাশরাফী

Next Post

‘ভয়-ডরহীন’ বিজয়কে আগলে রাখছেন মাশরাফী

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বিদেশী উপহার সংরক্ষণে বিশেষ ট্রেজারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT